Bangladesh · 2026-11-08 20:27:16

নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

সূত্রে জানা গেছে, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়িপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। পরে তা জব্দ করা হয়। জব্দ করা এসব মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় মাদককারবারীরা।

ময়মনসিংহের ৩৯ বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗