নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপান করা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত গৃহবধূর নাম খাদিজা। তিনি সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗