নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা রাসেল প্রামাণিক, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান এবং উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
Source - www.bd24live.com ↗