Bangladesh · 2026-11-08 20:26:55

বাউফলে শহিদুল আলমপর নেতৃত্বে বিএনপির রেলি

বাউফলে শহিদুল আলমপর নেতৃত্বে বিএনপির রেলি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে র‍্যালি করেছে বিএনপি। রবিবার (৮ নভেম্বর) বিকেলে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে র‍্যালিটি বের হয়।

উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিকেল ৪টায় শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে শহিদুল আলম তালুকদারের স্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালমা আলম লিলি উপস্থিত ছিলেন। আরও ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‍্যালিতে নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের সড়কগুলো। র‍্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল বেশ উৎসাহ-উদ্দীপনা।

Source - www.bd24live.com ↗