নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে রাতের অন্ধকারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা প্রশাসন ভেঙ্গে দিয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী গিয়ে তা ভেঙ্গে দেয়। কিশোরগঞ্জের রণচন্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা ঘিরে রাতের অন্ধকারে দোকান ঘর নির্মাণ করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে খবর আসে স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে একজন রাতের অন্ধকারে দোকান ঘরটি নির্মাণ করছে। রেবাবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশসহ সেখানে গিয়ে অবৈধ দোকান ভেঙ্গে দেয়। এসময় রণচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ, স্থানীয় জনগণ উপস্থিত ছিল।
সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারী
রাতের অন্ধকারে সরকারি জমিতে দোকান নিমার্ণ, ভেঙ্গে দিলো প্রশাসন

জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকান ঘর নির্মাণ করায় তা ভেঙ্গে দেয়া হয়েছে।
Source - www.bd24live.com ↗