আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এবার সাড়ে চার হাজার ইউপি নির্বাচন পাঁচ ধাপে করার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করেছে ইসি। তবে কোন ধাপে কোন কোন ইউপির ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। মেয়াদোত্তীর্ণ বিবেচনায় পাঁচ ধাপে ভোট করা হবে এবার। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।
ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টির কমবেশি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; প্রথম ধাপে এটা বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি জানান, আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত করা হবে। সাড়ে চার হাজার ইউপির বেশির ভাগেই নির্বাচন প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চায় ইসি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে ইউপির সংখ্যা কমবে।
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে ইসির কোনো পর্যালোচনা নেই জানিয়ে আখতার আহমেদ বলেন, কমিশন এখন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে অন্য নির্বাচন প্রাসঙ্গিক হলে যথাসময়ে জানানো হবে।
আখতার আহমেদ বলেন, ইসি নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না। ইভিএমগুলো কোন পদ্ধতিতে ডিজপোজ (ধ্বংস) করা হবে সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে। তিনি বলেন, ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় শিক্ষার্থীর যে তথ্য দেওয়া হয় সেটা নিয়ে ডেটাবেজ করার বিষয়টি আলোচনায় আছে। ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার বিষয়েও কাজ চলছে। এতে একজন ব্যক্তি মা–বাবার কততম সন্তান, তাঁর বড় ভাই বা বোনের নিবন্ধন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত থাকবে। ভবিষ্যতে তথ্যের সমন্বয় ও যাচাইয়ের ক্ষেত্রে এটি সহায়ক হবে।
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ সম্পর্কে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, কোনো কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি। আগে দেওয়া লেমিনেটেড কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা থাকলেও সরবরাহসংক্রান্ত জটিলতায় সবাইকে তা দেওয়া সম্ভব হয়নি। তবে লেমিনেটেড কার্ড এখনো বৈধ।

Source - www.prothomalo.com ↗