জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংসদ ভবনে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সংসদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।