টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ ও সরকারি ছুটি শেষে আজ খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকেরা।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশিরভাগ কারখানা খুলে দিয়েছে মালিকপক্ষ। এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এদিকে আশুলিয়া-সাভারে কারখানাগুলোতে নির্ধারিত সময়ে কাজে উপস্থিত হয়েছেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও ছুটির অবসান: খুলল পোশাক কারখানা, কাজে যোগ দিলেন শ্রমিকেরা

The post বিক্ষোভ ও ছুটির অবসান: খুলল পোশাক কারখানা, কাজে যোগ দিলেন শ্রমিকেরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗