রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং রোগীদের পক্ষ থেকে দুদকে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।