খুলনায় সন্ত্রাসীদের টার্গেট ডায়াগনস্টিক সেন্টার, আতঙ্কে ব্যবসায়ীরা

খুলনা নগরের ডায়াগনস্টিক সেন্টারগুলো সন্ত্রাসীদের টার্গেটে পড়েছে। গত ১৭ দিনের ব্যবধানে চাঁদার দাবিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময়ের মধ্যে প্রকাশ্যে একটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসককে অস্ত্র দিয়ে হুমকিও প্রদর্শন করে তারা। এ ছাড়া বন্ধ রয়েছে একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান। একের পর এক হামলা-ভাঙচুরেও মুখ খুলছে না কেউ। সবার মধ্যেই এক ধরনের জুজুর ভয় কাজ করছে।
Source - www.risingbd.com ↗