সরকারি আবাসনে নির্ধারিত সময়ে ভাড়াটে না সরানোয় ৫ তদন্ত কমিটি

নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে না সরানোয় এবার অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। কোন কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে রয়েছেন, তা চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসনে পাঁচটি তদন্ত দল কাজ করছে।
Source - www.risingbd.com ↗