মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসার টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে সেখানে মজুত থাকা প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক।