তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) প্রস্তাব জমা দেবে শ্রমিকপক্ষ। তবে এখনো মজুরির প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি মালিকপক্ষ। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।