সন্তান না হওয়ায় বরিশালের হিজলায় সাত বছরের সংসারে বিচ্ছেদ

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক স্বামী। সংসার টিকিয়ে রাখতে সবার সামনে স্বামীর পা ধরে কান্নাকাটি করে আকুতি জানিয়েছেন স্ত্রী ইতি আক্তার (২৫)। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রণি খানের (৩০)। তালাকের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের সংসার।
Source - www.risingbd.com ↗