রমজান মাসে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রেখে মূল্যবৃদ্ধি ঠেকাতে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার বিপরীতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।