১৯৬০ সালের শুরুর দিকে একদল মার্কিন কূটনীতিক একটি ইসরায়েলি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের একজনের চোখে পড়ে, ডেড সির প্রায় ২০ মাইল পশ্চিমে ইসরায়েলের নেগেভ মরুভূমির মধ্যে একটি স্থানে নির্মাণকাজ চলছে।
মার্কিন ওই কর্মকর্তা জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা ইসরায়েলি প্রতিনিধি ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আডি কোহেনের কাছে জানতে চাইলেন, সেখানে কী তৈরি করা হচ্ছে?
উত্তরে কোহেন মার্কিন কর্মকর্তাদের বললেন, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। ওই মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইসরায়েলে সে সময়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড।
হেলিকপ্টারের যাত্রীরা যে নির্মাণক্ষেত্র দেখেছিলেন, সেখানে আসলে ডিমোনা পারমাণবিক স্থাপনার নির্মাণকাজ চলছিল। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের উৎপাদনক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়।
৬০ বছর ধরে ভয়ংকর এক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রও তাদের থামাতে পারেনি

মার্কিন গোয়েন্দারা নির্মাণস্থলটির প্রকৃত পরিচয় উদ্ঘাটন করার পর ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা কোহেনের সঙ্গে বৈঠক দাবি করেন; যদিও তত দিনে কয়েক মাস পেরিয়ে গিয়েছিল।
কোহেন প্রথমে বিষয়টিকে হালকাভাবে দেখিয়েছিলেন। তবে তাঁর কথাবার্তায় এমন ধারণা পাওয়া গিয়েছিল যে শেষ পর্যন্ত পারমাণবিক চুল্লিটি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গোপন কূটনৈতিক বার্তায় এ কথা বলা হয়।
ওই বার্তা এখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের সংগ্রহে থাকা গোপন নয়—এমন নথির বিশাল ভান্ডারের অংশ। এসব নথিতে হেলিকপ্টারে চড়ে যাওয়ার সময়ে দেখা ঘটনার বিস্তারিত বিবরণও রয়েছে।
ওই ঘটনার পাঁচ বছর পর মার্কিন পরমাণু কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েক শ পাউন্ড উধাও হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর পর থেকে ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে কৌশলী অবস্থান বজায় রেখেছে। দুই দেশের কেউই ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার তৈরির বিষয়টি স্বীকার করেনি; বরং মার্কিন কূটনীতিকদের কাছে আডি কোহেনের তাৎক্ষণিকভাবে দেওয়া সেই উত্তর এখন বহুল ব্যবহৃত এক সাংকেতিক শব্দে পরিণত হয়েছে।
ওই ঘটনার পাঁচ বছর পর মার্কিন পরমাণু কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েক শ পাউন্ড উধাও হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।গত ১৪ জুলাই এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধানের সঙ্গে ‘বস্ত্র কারখানা’ নিয়ে একটি বৈঠকের কথা উল্লেখ করেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে খারাপভাবে গোপন রাখা গোপন তথ্য’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি-মার্কিন ইতিহাসবিদ আভনার কোহেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো এ বিষয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি অনুসরণ করে। অর্থাৎ ইসরায়েল তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকার ইঙ্গিত দেয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করে না।
এ নীতি যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে এবং নিজেদের এ অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে। একই সঙ্গে ইসরায়েল কীভাবে পারমাণবিক বোমা পেয়েছে বা আদৌ পেয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের মুখে পড়া এড়াতে পেরেছে।
এখন ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি যদি প্রকাশ্যে আসে, তবে এতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ায় ক্ষেত্রে নিজেদের অবস্থানে পরিবর্তন আনতে পারে।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলেই গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হতে পারে বলে মনে করেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। আট মাসের বেশি সময় ধরে ইরান যুদ্ধ চলছে।
১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর স্যাটেলাইটে তোলা একটি ছবিতে শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণাকেন্দ্র দেখা যাচ্ছে। ধারণা করা হয়, ইসরায়েল তার পারমাণবিক অস্ত্রভান্ডারে ব্যবহৃত প্লুটোনিয়াম এ স্থাপনাতেই সমৃদ্ধ করেছে। দীর্ঘদিন ধরেই স্থাপনাটি কঠোর গোপনীয়তার সঙ্গে আড়াল করে রাখা হয়েছেঅটল সমর্থনে চিড় ধরেছে কি
ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের একসময়ের অটল সমর্থনে এখন চিড় ধরতে শুরু করেছে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, ‘তাদের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।’
এদিকে সাম্প্রতিক বছরগুলোয় ডেমোক্রেটিক পার্টির একদল আইনপ্রণেতা ও বিভিন্ন অধিকার সংগঠন বারবার বলছে, ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভান করে যাওয়ার দিন শেষ হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির নেতা এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হোয়াকিন কাস্ত্রো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো খুব বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের ‘সীমারেখা’ (রেড লাইন) কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না। এমনকি এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, তা-ও প্রকাশ করা হয়নি।
হোয়াকিন কাস্ত্রো, মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্যইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো খুব বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ হয়েছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের ‘সীমারেখা’ (রেড লাইন) কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না।ডিমোনার নিচে একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনা ছিল। সেখানে পারমাণবিক বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হতো বলে ধারণা করা হয়। কিন্তু মার্কিন পরিদর্শকেরা কখনো সেই স্থাপনার সন্ধান পাননি বলে জানায় সিএনএন।
২০২৪ সালে প্রচারিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’-তে বলা হয়েছে, মার্কিন পরিদর্শকেরা আসার আগে ইসরায়েলি কর্মকর্তারা ওই স্থাপনার লিফটের প্রবেশপথ দেয়াল তুলে বন্ধ করে দিতেন। প্রামাণ্যচিত্রটিতে ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের সাক্ষাৎকারও রয়েছে। ওই সংস্থার দায়িত্ব ছিল পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সহায়তা করা। তাঁর মৃত্যুর পর সাক্ষাৎকারগুলো প্রকাশ করা হয়।
পারমাণবিক অস্ত্র অর্জন করা নিয়ে স্বচ্ছতা আরও বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবিরোধী যে অবস্থান, তার বিশ্বাসযোগ্যতা আরও ক্ষুণ্ন হতে পারে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করাই পররাষ্ট্র দপ্তরের দীর্ঘদিনের নীতি।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে পাঠানো অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস সিএনএনের প্রশ্নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ও কোনো সাড়া দেয়নি।
২০০৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন মরদখাই ভানুনু। তিনি ১৮ বছর কারাবন্দী ছিলেনজর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ বলেন, ‘ইসরায়েল যদি প্রকাশ্যে ঘোষণা করে যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করবে এবং তারাও একই পথে হাঁটাতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো কিছু নয়।’
গত জুন মাসে কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করেন হোয়াকিন কাস্ত্রো।
হেনরি কিসিঞ্জারের পর রুবিওই দ্বিতীয় মার্কিন, যিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ওই বিষয়ে প্রকাশ্যে কোনো মার্কিন কূটনীতিকের দেওয়া বক্তব্যগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে খোলামেলা মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।
রুবিও বলেছেন, ‘আমার মনে হয়, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে আমরা কখনোই প্রকাশ্যে তা স্বীকার করেনি, ইসরায়েলও কখনো করেনি। আর বিভিন্ন কারণে আমাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই আমরাও বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা করি না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আশঙ্কা করেছিল, এ বিষয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দিলে সোভিয়েত ইউনিয়নের মদদে আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করতে পারে। আর ইসরায়েল ভয় পাচ্ছিল, প্রকাশ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করলে তার কূটনৈতিক পরিণতি তাদের ভোগ করতে হবে।পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্বীকারের নীতি
কয়েকজন বিশেষজ্ঞ সিএনএনকে বলেছেন, শীতল যুদ্ধের সময় থেকে গোপনীয়তার এ নীতির সূচনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আশঙ্কা করেছিল, এ বিষয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দিলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করতে পারে। আর ইসরায়েল ভয় পাচ্ছিল, প্রকাশ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করলে তার কূটনৈতিক পরিণতি ভোগ করতে হবে।
পেনসিলভানিয়া থেকে ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথমবার ধরা পড়ার বছরই তেল আবিব সফরে গিয়েছিলেন হেনরি কিসিঞ্জার। সেখানে ইসরায়েলিদের সঙ্গে তাঁর যেসব কথাবার্তা হয়েছিল, সেগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবহিত করেন তিনি।
তখন কিসিঞ্জার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতাদের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এর চার বছরের কম সময় পর, ১৯৬৯ সালে নিক্সন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেন কিসিঞ্জার।
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে থাকা কথোপকথনের সারসংক্ষেপ–সংবলিত একটি মেমো অনুযায়ী, কিসিঞ্জারের ‘দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে’, যে কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার ধোঁকা দিয়েছিল১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি মেমো পাঠান কিসিঞ্জার। সেটির সঙ্গে যুক্ত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এ সিদ্ধান্তে পৌঁছান, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ‘কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে—এমন আশঙ্কা অনেক বেড়ে যাবে’। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, নিক্সন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভবত ইসরায়েলকে থামানো আর সম্ভব হবে না।
পারমাণবিক কর্মসূচির বিষয়টি গোপন রেখে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা হলে কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হতে পারে।
আবার কূটনৈতিক চাপ তৈরির জন্য ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারে।
যুক্তরাষ্ট্র এ উভয়সংকটের সমাধান হিসেবে বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতিই বেছে নেয়। আর ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।
কিসিঞ্জার তাঁর ওই মেমোতে লেখেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’
ম্যাথিউ ক্রোয়েনিগ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদইসরায়েল যদি প্রকাশ্যে ঘোষণা করে যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বাড়বে এবং তারাও একই পথে হাঁটাতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো কিছু নয়।১৯৬৯ সালের জুলাইয়ে কিসিঞ্জারের পাঠানো ওই মেমোতে নিক্সনের সিদ্ধান্তের কথা উল্লেখ নেই। আর পারমাণবিক অস্ত্র নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নীতিতে পরিণত হয়েছিল, সেই মুহূর্তের কোনো সরকারি নথিও আছে বলে মনে হয় না।
কোহেন মনে করেন, ওই বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে একান্ত বৈঠক হয়েছিল। কোনো সহযোগী কর্মকর্তা ছাড়াই অনুষ্ঠিত ওই বৈঠকে তাঁরা নিশ্চয়ই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু নিয়মকানুনের বিষয়ে একমত হয়েছিলেন।
নিক্সন ও মেয়ারের ওই আলোচনার কোনো লিখিত নথি আছে বলে জানা যায়নি। তবে পরে নিক্সনকে পাঠানো কিসিঞ্জারের একটি মেমোতে মেয়ারের সঙ্গে প্রেসিডেন্টের ‘একান্ত বৈঠকের’ কথা উল্লেখ করা হয়।
মেমোতে বলা হয়, নিক্সনের মূল উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের ঘোষণা না দেয় বা পারমাণবিক পরীক্ষা চালানোর কর্মসূচি শুরু না করে।
ওই বৈঠকের পর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায়।
১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং সরকারের পক্ষ থেকে অসাবধানতাবশত প্রকাশিত কিছু তথ্য থেকে ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করেছে—এমন বক্তব্যের পক্ষে জোরালো ইঙ্গিত পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে বিরল উদ্যোগ, ইসরায়েলের পরমাণু সক্ষমতা সম্পর্কে জানতে চান কংগ্রেস সদস্যরা১৯৭৩ সালের ১ মার্চ ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারতবে ১৯৮৬ সালে এ নিয়ে আন্তর্জাতিক মহলের সব সংশয় দূর হয়। ওই বছর ডিমোনা স্থাপনার সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি গোপনে গড়ে তোলা ওই স্থাপনার কিছু ছবিও যুক্তরাজ্যের পত্রিকা সানডে টাইমসের কাছে দেন।
পত্রিকাটি তাদের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের কিছুদিন আগে, মোসাদের এক তরুণ এজেন্ট কৌশলে ভানুনুকে রোমে নিয়ে যান। সেখানে ইসরায়েলি গোয়েন্দারা তাঁকে মাদক প্রয়োগ করে অচেতন করেন। এরপর আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ ইসরায়েলি নৌবাহিনীর একটি গোপন কার্গো জাহাজে ভানুনুকে তুলে দেওয়া হয়। ১৯৯৯ সালে প্রকাশিত এক বইয়ে এ কথাগুলো লিখেছেন পিটার হুনাম। তিনিই ওই অনুসন্ধানের প্রতিবেদক ছিলেন।
ভানুনুকে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁকে ইসরায়েলের কারাগারে ১৮ বছর কাটাতে হয়। এর বেশির ভাগ সময়ই তাঁকে রাখা হয় নির্জন কারাবাসে।
শীতল যুদ্ধের অবসানের ফলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতির পেছনে থাকা মূল যুক্তিগুলোর অনেকটাই অকার্যকর হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন আর আঞ্চলিক পারমাণবিক অস্ত্র বিস্তারে উসকানি দেওয়ার মতো অবস্থানে না থাকায় আরব দেশগুলোর কাছ থেকেও ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় কোনো হুমকি থেমে যায়।
সীমিত শক্তির পারমাণবিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, বিশ্লেষকের ধারণান্যাশনাল সিকিউরিটি আর্কাইভে থাকা কথোপকথনের সারসংক্ষেপ–সংবলিত একটি মেমো অনুযায়ী, কিসিঞ্জারের ‘দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে’, যে কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।২০১৮ সালে দ্য নিউইয়র্কারের এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির এ পরিবর্তন ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তোলে। ফলে তাঁরা গোপনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত আশ্বাস চান এবং তা পেয়েও যান। ওই লিখিত আশ্বাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে বলবে না বলে আশ্বস্ত করে।
পারমাণবিক অস্ত্র নিয়ে অস্পষ্টতা ধরে রাখার নীতির সঙ্গে সংগতি রেখে আশ্বাসগুলোও যথেষ্ট অস্পষ্ট ভাষায় দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের সময় থেকে এ ধরনের আশ্বাস দেওয়া শুরু হয়।
২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু তা সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।
তবে অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের (এনটিআই) হিসাবে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে।
সামনে কী হতে পারে
জুনে রুবিওর বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতার ক্রমবর্ধমান চাপ ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে অস্বীকারের দীর্ঘদিনের নীতি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রগতির কারণে এমনিতেই এ অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে।
মোহাম্মদ বিন সালমান, সৌদি যুবরাজইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরি করবে।ইসরায়েল যদি নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ বলে ঘোষণা করে, তবে ইরানও জোরেশোরে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করতে পারে।
এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে তাঁর দেশও পারমাণবিক অস্ত্র তৈরি করবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানবর্তমানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে কংগ্রেসে পর্যালোচনা চলছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এ চুক্তির আওতায় সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে যুদ্ধ চলার পরও ইরানের হাতে প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। অথচ এ ইউরেনিয়াম ধ্বংস করা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। ওই ইউরেনিয়ামের বড় একটি অংশ গত বছর মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে আছে।
তবে কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন সিএনএনকে বলেছেন, তাঁর বিশ্বাস, আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা ৫০ শতাংশ।
ইসরায়েলি অ্যাটম বোমার কী হবে?

Source - www.prothomalo.com ↗