Bangladesh · 2026-11-09 08:00:00

অ্যালুমিনিয়ামের পাত্রেও সিসা, তাহলে রান্না করব কিসে?

অ্যালুমিনিয়ামের পাত্রেও সিসা, তাহলে রান্না করব কিসে?
আইসিডিডিআরবি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় স্থানীয়ভাবে তৈরি করা কিছু অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলে স্বাস্থ্যঝুঁকি খুঁজে পেয়েছে। গবেষণাটির ফলাফল অবশ্য বলছে, বারবার ব্যবহার করতে করতে একটি পাত্র থেকে খাবারে মেশা সিসার পরিমাণ কমতে থাকে। তবে এর অর্থ আবার এই না যে পুরোনো পাত্রে রান্না করা খাবার নিরাপদ।
রান্নার কাজে অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল ব্যবহার করেন বহু মানুষ। সদ্য কেনা অ্যালুমিনিয়ামের চকচকে পাত্রটিই হতে পারে খাবারের সিসার উৎস। বাড়ন্ত শিশুর মস্তিষ্কে স্থায়ী প্রভাব ফেলে এই সিসা। সিসার কারণে শিশুর শেখার ক্ষমতা এবং আচরণের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
আইসিডিডিআরবি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় স্থানীয়ভাবে তৈরি করা কিছু অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলে স্বাস্থ্যঝুঁকি খুঁজে পেয়েছে। গবেষণাটির ফলাফল অবশ্য বলছে, বারবার ব্যবহার করতে করতে একটি পাত্র থেকে খাবারে মেশা সিসার পরিমাণ কমতে থাকে।
তবে এর অর্থ আবার এই না যে পুরোনো পাত্রে রান্না করা খাবার নিরাপদ। সিসা বিষাক্ত এক উপাদান, মানুষের রক্তে সিসার কোনো ‘নিরাপদ মাত্রা’ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন গবেষকেরা। তবে তার আগে পরিবারগুলো কী করবে? রোজকার রান্নার জন্য তাহলে কোন পাত্র বেছে নেবে? বিশেষ করে যে বাড়িতে বাড়ন্ত শিশু আছে, তাঁরা কী করবেন?
সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বললেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন।
বিকল্প পাত্রে রান্না
মাটির হাঁড়িতে রান্না নিরাপদঅ্যালুমিনিয়ামের দারুণ এক বিকল্প হতে পারে স্টেইনলেস স্টিল। এ ছাড়া কাস্ট আয়রন, মাটি বা সিরামিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। তবে কেনার সময় খেয়াল রাখুন, তা যেন নির্ভরযোগ্য প্রস্তুতকারকের তৈরি এবং খাবার সংরক্ষণ ও রান্নার উপযোগী হয়। মাটি ও সিরামিকের পাত্রের ক্ষেত্রে সিসামুক্ত গ্লেজের ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
অনেক পরিবার নন–স্টিক পাত্রও ব্যবহার করে। তবে জেনে রাখা প্রয়োজন, নন–স্টিক পাত্রে থাকা টেফলন অতি উচ্চ তাপে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। টেফলনযুক্ত নন–স্টিক পাত্র অতিরিক্ত গরম করা ঠিক না।
নন–স্টিক পাত্রে রান্না করার আগে মান যাচাই জরুরিবিশেষত, খালি পাত্র দীর্ঘক্ষণ চুলায় থাকলে তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে। প্রায় ৩৬০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি তাপমাত্রায় টেফলনের প্রলেপ ভেঙে ক্ষতিকর গ্যাস তৈরি করতে পারে।
তাই নন–স্টিক পাত্র কিনলে সেটি আদতেই উপযোগী কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরি। তা ছাড়া প্রস্তুতকারকের নির্দেশনা মেনে ব্যবহার করাও আবশ্যক। সিরামিকের প্রলেপ (কোটিং) দেওয়া নন–স্টিক পাত্রের ক্ষেত্রেও এসব বিষয় মেনে চলুন।
ননস্টিক পাত্রে খাবার রান্না করলে কি স্বাস্থ্যঝুঁকি থাকে?যদি অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতেই হয়
এমন পাত্রে টক–জাতীয় খাবার রান্না না করাই ভলোচাইলেই অবশ্য রাতারাতি অ্যালুমিনিয়ামের সব পাত্র বদলে বিকল্প পাত্রের ব্যবস্থা করা সম্ভব না-ও হতে পারে। অ্যালুমিনিয়ামের পাত্র যদি ব্যবহার করতেই হয়, তাহলে খেয়াল রাখুন—
এসব পাত্রে টক–জাতীয় খাবার যেমন টক ডাল, টক ফলের চাটনি বা আচার, ভিনেগার মেশানো পদ রান্না করবেন না।

এসব পাত্র ধাতব মাজুনির মতো শক্ত জিনিস দিয়ে ঘষে পরিষ্কার করবেন না। বরং নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।

রান্নার সময়ও ধাতব খুন্তি এড়িয়ে চলা ভালো।

পরিষ্কার করার সময়ও লেবু বা ভিনেগারের মতো অম্লীয় (অ্যাসিডিক) উপকরণ এড়িয়ে চলা উচিত।

তবে এটাও মনে রাখুন, এসব সতর্কতা অবলম্বন করলেই অ্যালুমিনিয়ামের পাত্রের সিসা থেকে পুরোপুরি বাঁচা সম্ভব নয়। এসব বিষয় মেনে চললে কেবল খাবারে সিসা মিশে যাওয়ার ঝুঁকি কিছুটা কমবে।
খাবার পরিবেশন ও সংরক্ষণ
খাবার পরিবেশনে সিরামিকের পাত্র ব্যবহার করতে পারেনখাবার পরিবেশন এবং সংরক্ষণের ক্ষেত্রেও সঠিক পাত্র বেছে নেওয়া উচিত।
খাবার রাখার উপযোগী স্টেইনলেস স্টিল, কাচ, মাটি বা সিরামিকের পাত্র বেছে নেওয়া নেওয়া যেতে পারে।

গরম খাবারের জন্য স্টেইনলেস স্টিল বা কাচের পাত্র ব্যবহার করতে পারেন।

প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে সেটি গরম খাবার রাখার উপযোগী কি না, দেখে নিন।

সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে গরম খাবার না রাখা ভালো। ঠান্ডা অবস্থাতেও এতে দীর্ঘক্ষণ খাবার না রাখা ভালো। বিশেষ করে অতিরিক্ত গরম ও টক–জাতীয় খাবার এ ধরনের পাত্রে দীর্ঘক্ষণ রাখা উচিত নয়।

মেলামাইনের পাত্রে গরম খাবার পরিবেশন করা গেলেও এতে খাবার গরম করা উচিত নয়।

আতঙ্ক নয়, চাই সচেতনতা
আইসিডিডিআরবি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়য়ের গবেষণাটি নিঃসন্দেহেই আপনার পরিবারের সুস্থতার জন্য একটি নতুন দিকনির্দেশনা। তবে গবেষকেরা এমনটাও বলেননি যে বাংলাদেশের সব অ্যালুমিনিয়ামের পাত্রই ঝুঁকিপূর্ণ।
এই গবেষণায় বাংলাদেশের মানুষের রক্তে সিসার মাত্রা পরিমাপ করা হয়নি। গবেষণায় ব্যবহৃত নমুনার সংখ্যাও সীমিত। তাই আতঙ্কিত হবেন না। বরং সচেতনভাবে বেছে নিন আপনার রান্নাঘরের উপকরণ।
রান্নায় তেল ব্যবহার কমাতে এই বিষয় ৭ জেনে রাখুন

Source - www.prothomalo.com ↗