ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় নিপার নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ নর্দান সেতু, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিয়েভের নর্দান সেতুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এ ছাড়া কিয়েভের মেরিডিয়ান কারখানা এলাকায়ও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র এটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভ অঞ্চলের একাধিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র এবং অস্ত্র ও গোলাবারুদ তৈরির একটি কারখানা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝিতোমির অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উপকেন্দ্র এবং কৃষ্ণসাগরে ইউক্রেনগামী একটি পণ্যবাহী জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। জাহাজটিতে সামরিক সরঞ্জাম ও সামরিক-বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য ছিল বলে দাবি রাশিয়ার।
যুদ্ধের উত্তাপের মধ্যেই শান্তির উদ্যোগ, আবুধাবিতে তিন দেশের বৈঠক

তবে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি দুদিন ধরে চলার কথা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৈঠকে মস্কোর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি জানান, আলোচনায় অংশ নিতে রুশ প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
The post যুদ্ধের উত্তাপের মধ্যেই শান্তির উদ্যোগ, আবুধাবিতে তিন দেশের বৈঠক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗