Bangladesh · 2026-11-09 10:48:47

জার্মানি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে

জার্মানি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে আইগনার জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।
গতকাল রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।
বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী দল।
স্থানীয় সময় আজ সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোটের দলগুলোকে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
এসপিডি এর আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।
জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার উত্তরসূরি হবেন।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্টসোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে দেশটির প্রেসিডেন্ট হন। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় দফা মেয়াদ শেষ হবে। পাঁচ বছর মেয়াদে একজন সর্বোচ্চ মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।
জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।
তবে একজন প্রেসিডেন্ট দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করেন।
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সিএসইউ চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনা করায় সিডিইউ তাঁকে সমর্থন জানাতে দেরি করে। এতে দল দুটির মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন।
সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন আইগনার। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান। ২০১৮ সালে তিনি রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।

Source - www.prothomalo.com ↗