Bangladesh · 2026-11-09 10:16:51

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন শেষ ২২ নভেম্বর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন শেষ ২২ নভেম্বর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) তাদের রাজস্ব খাতে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ২৩টি ক্যাটাগরিতে মোট ২৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল
১. পরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)।
২. উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি। বেতন স্কেল: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)।
৩. সহকারী অধ্যাপক (গণিত): ১টি। বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)। (উচ্চ পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে নিম্ন পদ অর্থাৎ প্রভাষক (গণিত), গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকায় নিয়োগ দেওয়া হতে পারে)।
৪. হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৫. অডিট অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৬. সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৭. সহকারী প্রোগ্রামার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৮. সহকারী গ্রন্থাগারিক: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৯. মেডিকেল অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১০. সিকিউরিটি অফিসার: ১টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১১. প্রশাসনিক কর্মকর্তা: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১২. স্টোর অফিসার: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৩. উপসহকারী প্রকৌশলী (সিভিল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন১৫. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৬. নার্স: ১টি। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
১৭. ডাটা এন্ট্রি অপারেটর: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১৮. ক্যাটালগার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১৯. প্লাম্বার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২০. গাড়িচালক: ২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২১. মেডিকেল এটেনডেন্ট: ১টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২২. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
২৩. অফিস সহায়ক: ৩টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতা
সহকারী অধ্যাপক (গণিত): সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতকে ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ বা ১ম শ্রেণি থাকতে হবে)। স্নাতকোত্তর ডিগ্রিসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে। (এমফিলধারীদের ২ বছর ও পিএইচডিধারীদের ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন)।
কর্মকর্তারা (গ্রেড ৩, ৫, ৯ ও ১০): পদানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা/এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পদভেদে অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনা/প্রশিক্ষণের শর্তাবলী প্রযোজ্য। পরিচালক (অর্থ ও হিসাব) পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর। ৩ থেকে ২২ নম্বরের পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (পিবিপ্রবিতে কর্মরতদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। পরিচালক (অর্থ ও হিসাব) ও উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা চুক্তিভিত্তিক নিয়োগের জন্যও আবেদন করতে পারবেন।
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বানকর্মচারীরা (গ্রেড ১৬ ও ২০): ক্যাটালগার পদে স্নাতক বা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে এইচএসসিসহ ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং স্পিড; প্লাম্বার পদে এইচএসসিসহ ট্রেড কোর্স বা ডিপ্লোমা; মেডিকেল এটেনডেন্ট পদে এইচএসসিসহ বিএমডিসি নিবন্ধিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট; গাড়িচালক পদে ড্রাইভিং লাইসেন্সসহ এসএসসি/অষ্টম শ্রেণি পাস; এবং অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস হতে হবে।
আবেদন ফি
–অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি প্রদান করতে হবে।
–শিক্ষক পদ (সহকারী অধ্যাপক/প্রভাষক): ২০০ টাকা।
–কর্মকর্তা ও কর্মচারী পদ: গ্রেড ৩–১০–এর জন্য ২০০ টাকা; গ্রেড ১১–১৩–এর জন্য ১৫০ টাকা; গ্রেড ১৪–১৬–এর জন্য ১০০ টাকা এবং গ্রেড ১৭–২০–এর জন্য ৫০ টাকা।
অনলাইন আবেদন ও হার্ড কপি পাঠানোর সময়সূচি
আগ্রহী প্রার্থীদের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের (www.prstu.ac.bd) ‘CAREER’ মেন্যু বা সরাসরি নিয়োগ পোর্টালে (recruitment.prstu.ac.bd) অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়: ৮ নভেম্বর ২০২৬।
অনলাইন আবেদনের শেষ তারিখ ও সময়: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:০০টা পর্যন্ত।
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০প্রিন্টকৃত আবেদনপত্র পৌঁছানোর শেষ সময়: সফলভাবে আবেদন দাখিলের পর সংযুক্তিসংবলিত প্রিন্টকৃত আবেদনপত্র (শিক্ষক পদের জন্য ৫ কপি এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য ২ কপি) আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪:০০টার মধ্যে রেজিস্ট্রার, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
(উল্লেখ্য, বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১, ২ ও ১৮-এ উল্লেখিত পদের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।)

Source - www.prothomalo.com ↗