মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। গত শনিবার ও রোববার দেশটির রাখাইন এবং কারেন্নি রাজ্যের চারটি শহরে এই বিমান হামলা চালানো হয়।
বিমান হামলায় একটি ক্লিনিকের প্রসূতি ওয়ার্ড ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ম্রাউক-ইউ শহরের অস্থায়ী ক্লিনিক ও প্রসূতি ওয়ার্ডে বোমা হামলায় ১২ জন নিহত ও ৩২ জন আহত হয়।
এছাড়া রাখাইনে স্থানীয় স্কুলটিতে চালানো হামলায় ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। আহত হয় ৫ জন।
রয়টার্স বলছে, দেশটির বড় অংশ এখন জান্তাবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক বাহিনী অভিযান জোরদার করেছে। এর মধ্যেই বেসামরিক স্থাপনায় এই প্রাণঘাতী হামলার খবর এল।
মিয়ানমারের চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ নিহত ১৫

যদিও এনিয়ে এখনও কোনো মন্তব্য করেনি সামরিক সরকার।
The post মিয়ানমারের চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ নিহত ১৫ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗