Bangladesh · 2026-11-09 13:26:07

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটা কি খারাপ লক্ষণ

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটা কি খারাপ লক্ষণ
যেকোনো বয়সে নতুন তিল ওঠা কি আদতেই স্বাভাবিক? নাকি ছোট্ট একটি তিলেও মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে? হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম
জন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারেএকটি শিশু নিজের শরীরে এক বা একাধিক তিল নিয়ে জন্মাতে পারে। আবার কারও কারও জন্মের সময় তিল একেবারে না-ও থাকতে পারে। জন্মের সময় তিলের সংখ্যা যেমনই হোক না কেন, শৈশবে বা কৈশোরে তা অনেকটাই বাড়তে পারে।
শৈশব-কৈশোরে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে জীবনের অন্যান্য পর্যায়েও যে তিলের সংখ্যা বাড়ে না, তা নয়। যেকোনো বয়সেই নতুন কিছু তিল দেখা যেতে পারে।
আবার বয়সের সঙ্গে সঙ্গে তিলের রং মলিন হয়েও যেতে পারে। কারও কারও কিছু তিল উধাও–ও হয়ে যেতে পারে। একজন নারী গর্ভধারণ করলে তাঁর দেহে আগে থেকে থাকা তিলগুলোই অনেকটা গাঢ় রঙের হয়ে উঠতে পারে। এসবই স্বাভাবিক।
আলো দেখলেই ঘরে ঢুকছে শ্যামা পোকা, কীভাবে ঠেকাব, কামড়ালেই–বা কী করববয়সের সঙ্গে কেন তিল বাড়ে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিল কেন বাড়ে, তার সঠিক কারণ আজও বিজ্ঞানীদের অজানা। তবে সূর্যরশ্মির সংস্পর্শে থাকার কারণে কারও কারও তিলের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। বয়সের সঙ্গে এ বিষয়েরও সম্পর্ক থাকতে পারে।
আবার তিলের সংখ্যার সঙ্গে জিনগত কারণের সম্পর্কও থাকতে পারে। অর্থাৎ বাবা কিংবা মায়ের পিঠজুড়ে বহু তিল থাকলে এ বৈশিষ্ট্য পেতে পারে সন্তানও। আর এসব তিলের আবির্ভাব হতে পারে ধাপে ধাপে, জীবনের নানান পর্যায়ে।
তিলের সংখ্যার সঙ্গে জিনগত কারণের সম্পর্কও থাকতে পারেতিলের সংখ্যা বাড়লে ক্ষতি কী

কেবল তিলের সংখ্যাই যদি বাড়ে, তাতে কোনো ক্ষতি নেই। কারও কারও কাছে তা সৌন্দর্যহানিকর মনে হতে পারে। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিল অপসারণের ব্যবস্থা করা যেতে পারে।
এসব তিল ত্বকের চেয়ে একটু উঁচু হতে পারে, আবার ত্বকের সমতলেও থাকতে পারে। তিলের ওপর থেকে চুল গজালেও তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তিল অপসারণ চিকিৎসাবিজ্ঞানের চোখে কোনো ‘আবশ্যক’ বিষয় নয়। অপসারণের সিদ্ধান্ত একজন মানুষের ব্যক্তিগত বিবেচনার বিষয়।
তবে নতুন কিংবা পুরোনো যেকোনো তিলের ক্ষেত্রেই কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখা প্রয়োজন, যা কখনো কখনো ক্যানসারের উপসর্গ হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অ্যালুমিনিয়ামের পাত্রেও সিসা, তাহলে রান্না করব কিসে?কখন যাবেন চিকিৎসকের কাছে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিল কেন বাড়ে, তার সঠিক কারণ আজও বিজ্ঞানীদের অজানাতিলের প্রান্ত (বর্ডার) এবড়োখেবড়ো হলে।

আগে থেকে থাকা কোনো তিলের আকার-আকৃতি বদলে গেলে।

আগে থেকে থাকা কোনো তিলের রং বদলে গেলে (রং মলিন বা গাঢ় হওয়া নয়, বরং পুরোপুরি বদলে যাওয়া)।

একটি তিলে একাধিক রং থাকলে।

তিলে ব্যথা বা চুলকানি হলে।

তিল থেকে রক্তক্ষরণ হলে।

তিলের জায়গাটা ফুলে গেলে এবং লালচে হয়ে উঠলে।

তিলের জায়গাটার চামড়া উঠে এলে বা জায়গাটায় ক্ষত হয়ে গেলে।

কয়েক সপ্তাহেও সারে না, এমন যেকোনো অস্বাভাবিক দাগ দেখা গেলে।

এ ধরনের উপসর্গ থাকলেই ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। চিকিৎসক প্রয়োজনে ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে রোগনির্ণয় করবেন। সমস্যা যেটাই হোক, দ্রুততম সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে সহজেই সেরে যায়।
তিল যখন বিপদের কারণ

Source - www.prothomalo.com ↗