Bangladesh · 2026-11-09 12:57:56

এগুলো ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’, শেখ হাসিনা ফিরবেন না: চিফ প্রসিকিউটর

এগুলো ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’, শেখ হাসিনা ফিরবেন না: চিফ প্রসিকিউটর
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যে তৎপরতা, তা তাঁর ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না।
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেনশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা
বাস্তব, কতটা প্রস্তুত নেতা-কর্মীরাআমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’
বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না বলে মন্তব্য চিফ প্রসিকিউটরের। তিনি বলেন, এ বিষয়ে তাঁরা আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন।
আমিনুল ইসলাম বলেন, ‘আপাতত মন্তব্য হচ্ছে যে তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন না এবং এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশেখ হাসিনা কেন আসতে চান না বা এগুলো কেন ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’, সে বিষয়ে আইনগত অবস্থান ব্যাখ্যা করে আগামীকাল আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

Source - www.prothomalo.com ↗