খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। তিনি জানিয়েছেন, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় ৩ ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী ৩ জন গুলি চালিয়ে দ্রুত চলে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
The post খুলনায় খাবার কিনতে যাওয়ার
খুলনায় খাবার কিনতে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে শিক্ষা কর্মকর্তা আহত

পথে দুর্বৃত্তের গুলিতে শিক্ষা কর্মকর্তা আহত appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗