আজ সোমবার সকাল থেকেই আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পুরো শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকাল থেকে স্বাভাবিক দিনের মতো পোশাকশ্রমিকেরা তাদের কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
ওসি জানান, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র কাজ করছে। পুলিশ এরই মধ্যে ১১টি মামলা দায়ের করেছে। সেসব মামলায় বেশ কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে বলে জানা গেছে।
সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা

The post সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗