Bangladesh · 2026-11-09 13:56:24

‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’- শেখ হাসিনাকে আসিফ মাহমুদ

‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’- শেখ হাসিনাকে আসিফ মাহমুদ
দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ খবর প্রকাশের পর শেখ হাসিনাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এদিকে রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে জানা গেছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

Source - www.bd24live.com ↗