ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি বন্ধের নির্দেশ দিতে অস্বীকার করেছিলেন। বিচারপতিরা বলেছিলেন, যে নির্দেশ কার্যকর করা যায় না তা দিয়ে কী লাভ। ফলে দিল্লিসহ উত্তর ভারতে দেদার বাজি পুড়ল গতকাল রোববার দীপাবলির রাতে। দূষণে হাঁসফাঁস করল দিল্লি। আজ সোমবার সকালে দিল্লির বাতাসে দূষণমাত্রার পরিমাণ (একিউআই) ৫০০ ছুঁই ছুঁই।
গতকাল রাতে গোটা দিল্লিতে যখন বাজির আওয়াজে কান পাতা দায়, রাজধানীর কোনো কোনো এলাকায় একিউআই মাত্রা তখন এক হাজার ছাড়িয়ে যায়। এই প্রথম দেখা গেল, দিল্লির কোনো কোনো এলাকায় দূষণ মাপার যন্ত্র খারাপ হয়ে রয়েছে।
পরিস্থিতির সামাল দিতে গত কয় দিন ধরেই দিল্লি এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকায় দূষণ নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ের কড়াকড়ি বা নিষেধাজ্ঞা ‘গ্র্যাপ-৩’ বলবৎ করা হয়েছে। এর ফলে সব ধরনের দূষণযুক্ত গাড়ি চলাচল নিষিদ্ধ। বাইরের রাজ্য থেকেও দূষণযুক্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। খুব জরুরি ছাড়া সব ধরনের নির্মাণকাজও বন্ধ রাখা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-কাচারিতে বাড়ি থেকে কাজের ব্যবস্থা বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করতে বলা হয়েছে। ইটভাটা ও পাথর কুচি করার কারখানা বন্ধ। অনুমোদিত জ্বালানি ছাড়া অন্য জ্বালানি ব্যবহারের কারখানাও বন্ধ রাখা হয়েছে। পৌরসভাকে বলা হয়েছে, রাস্তা ও তার ধারের গাছপালায় পানি স্প্রে করতে, যাতে বাতাসে ধূলিকণা না মেশে।
দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

এত কিছু করেও রাজধানী দিল্লির বায়ুদূষণ ৪৫০-র নিচে নামানো যায়নি।
শীতের শুরুতে দিল্লির এই হাঁসফাঁস হাল ফি বছর দেখা যায়। দীপাবলি প্রধানত আলোর উৎসব হলেও এই উপলক্ষে পোড়ানো হয় দেদার আতশবাজি। বাজি ও আলোর রোশনাই ক্রমেই হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনের অঙ্গ হয়ে গেছে। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে সুপ্রিম কোর্ট চেষ্টার ত্রুটি রাখেননি। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডও দূষণমুক্ত আতশবাজি বা ‘গ্রিন ক্র্যাকার’ তৈরির ওপর জোর দিয়েছে। সুপ্রিম কোর্টও বহুবার পুলিশকে নির্দেশ দিয়েছেন, দূষণযুক্ত বাজি বাজেয়াপ্ত করার। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে পরিস্থিতি অপরিবর্তিত।
এর ফলে এবার দীপাবলির আগে এ–সংক্রান্ত এক আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এস সুন্দরেশ ও বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে নির্দেশ কার্যকর করা যায় না, যার বাস্তবায়ন হয় না, তা দেওয়া–না দেওয়া সমান। বিচারপতিরা বলেন, পুলিশ ও প্রশাসন যদি নির্দেশ পালন করতে ব্যর্থ হয়, তাহলে তা দিয়ে কোনো লাভ নেই। নিষিদ্ধ বাজি যেখানে–সেখানে খুশিমতো বিক্রি হচ্ছে।
বাজি বাজেয়াপ্ত বা না পোড়ানোর নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাজি পোড়ানোর সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন। বলা হয়েছিল, দীপাবলির দিন, গতকাল সকাল ৬টা থেকে ৭টা ও রাত ৮টা থেকে ১০টা শুধু ‘গ্রিন ক্রাকার’ ফাটানো যাবে। দেখা গেল, সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা না করে গতকাল সন্ধ্যা থেকে সারা দিল্লিতে বিরামহীন বাজি পোড়ানো হলো। গতকাল দিবাগত রাত আড়াইটা পর্যন্ত বাজির শব্দে কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার জন্য কোথাও কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যায়নি।
আতশবাজি পোড়ানোর ব্যাপারে দেশের প্রধান শাসক দল বিজেপি এবং হিন্দুত্ববাদীদের মনোভাবও যথেষ্ট কঠোর। কট্টর হিন্দুত্ববাদীরা দাবি করেছেন, দীপাবলি বা কালীপূজার সময় আতশবাজি পোড়ানো হিন্দুধর্মের কর্তব্য। আদালতে দূষণ–সংক্রান্ত মামলা চলাকালে একাধিকবার তাঁরা এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারির বিরোধিতা পর্যন্ত করেছেন।
সম্প্রতি মুম্বাই পৌরসভাও এ নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়ে।
বৃহন্মুম্বাই পৌরসভা দূষণ রোধে আতশবাজি–বিরোধী এক প্রচারাভিযান শুরু করেছিল বম্বে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট বলেছিলেন, বিশিষ্ট মানুষকে দিয়ে এই বিষয়ে যেন প্রচার চালানো হয়। সেই নির্দেশ অনুযায়ী বৃহন্মুম্বাই পৌরসভা মাধুরী দীক্ষিত, অজিঙ্ক রাহানের মতো বিনোদন ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে প্রচারাভিযান শুরু করে। তাতে অংশ নিয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী দিয়া মির্জাও। কিন্তু বিজেপি ও হিন্দুত্ববাদীদের তীব্র আপত্তিতে পৌরসভা ‘মুসলমান’ দিয়া মির্জার আবেদন প্রত্যাহার করে নেয়। বলা হয়, হিন্দুধর্মীয় আচার–আচরণের শিক্ষা কোনো মুসলমানের কাছ থেকে নেওয়া যায় না। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বম্বে হাইকোর্ট অবশ্য পৌরসভাকে নির্দেশ দেন, অবিলম্বে দিয়া মির্জার আবেদন পৌসভার ওয়েবসাইটে তুলতে হবে। তিনি যা করেছেন, তা সবার মঙ্গলের জন্য। তাঁর আবেদনও যথাযথ। তা ছাড়া কোর্টের নির্দেশেই ওই আবেদন। বিশিষ্টজনেরা সে জন্য কোনো পারিশ্রমিকও দাবি করেননি।
শীতের শুরুতে দিল্লির বায়ুদূষণ কীভাবে কমানো যায় আজও তার হদিশ মেলেনি। দূষণমুক্ত যান চলাচল দিন দিন কমছে। হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিম উত্তর প্রদেশে কাটা ফসলের গোড়া জ্বালানোর দেশি পদ্ধতিও বিভিন্নভাবে কমানো হচ্ছে। নভেম্বর-ডিসেম্বরে নির্মাণকাজও বন্ধ রাখা হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম–ব্যবস্থাও বহুলাংশে চালু হচ্ছে। একমাত্র অনিয়ন্ত্রিত উৎসব-পার্বণ ও বিয়েশাদিতে বাজি পোড়ানোর রীতি। বিশেষজ্ঞদের আবেদন ও সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও দূষণের মাত্রা অপরিবর্তিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাপকাঠি অনুযায়ী বাতাসে সূক্ষ্ম ধূলিকণা, যা কিনা ‘পিএম ২ দশমিক ৫’ বলে পরিচিত, তার পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি থাকলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গতকাল রাতে দীপাবলির রোশনাইয়ে রাজধানীর অধিকাংশ জায়গায় তা ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি ছিল। দূষণের কারণে দিল্লি হয়ে উঠেছে ‘বদ্ধ মৃত্যুপুরী’।

Source - www.prothomalo.com ↗