ঘুষের মামলায় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের (৫১) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য জানান।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বলেন, ঘুষের এই মামলায় আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
৪ নভেম্বর রিমান্ডের আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান। রিমান্ডের আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালিয়ে গত মঙ্গলবার সকালে আসাদুলকে গ্রেপ্তার করে দুদক। সেদিন সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক।
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ারদুদক বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন আসাদুল। বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদক ‘ফাঁদ অভিযান’ পরিচালনা করে। এই অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে
Source - www.prothomalo.com ↗