নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আবদুর রাজ্জাক (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার প্রামাণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।রেলওয়ে ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন থেকে প্রায় ৩০০ গজ উত্তরে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে যান আবদুর রাজ্জাক। এতে তাঁর মাথা, বাঁ হাত ও বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে।
নীলফামারীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু

স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Source - www.prothomalo.com ↗