ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা তরুণীকে (২০) কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
রায় ঘোষণার সময় আট আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের পুলিশি প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তাঁদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে।
দলবদ্ধ ধর্ষণের দায়ে আট যুবকের আমৃত্যু কারাদণ্ড, জরিমানার টাকা আদায়ে সম্পত্তি বিক্রির নির্দেশ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ–জাতীয় ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা এ রায়ে সন্তুষ্ট। আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আসামিদের স্থাবর–অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।’
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় যান। বন্ধু আসার আগেই তিনি একাই নদী পার হয়ে ওপারে ঘুরতে থাকেন। এ সময় ওই আট আসামি তরুণীকে ধর্ষণ ও ভিডিও করেন। আট মাস পর তাঁরা সেই ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওর সূত্র ধরে পুলিশ প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের ঘটনার আট মাস পর ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০২১ সালের ৩০ জানুয়ারি মামলার এজাহারভুক্ত সাত আসামির সঙ্গে রিয়াজ শিকদারকে অভিযুক্ত করে মোট আটজনের নামে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

Source - www.prothomalo.com ↗