Bangladesh · 2026-11-09 16:07:42

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিব মাহমুদ (১৯)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ১৯৬/২৫ এবং ধারা ১৫(১)/১৫(৩), দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তাকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗