Bangladesh · 2026-11-09 16:06:44

টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি মুশফিক

টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি মুশফিক
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের পঞ্চম দিনে সোমবার বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। বর্তমানে ড্রেসিংরুমে ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রান। ম্যাচ জিততে শেষ দিনে ৭৮ ওভারে ৩৬৯ রান করতে হবে স্বাগতিকদের। টেস্ট ক্রিকেটের ইতিহাস বিবেচনায় এটি বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ।

এর আগে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫ রান। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল টাইগাররা। এবার জিততে হলে নিজেদের সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে।

Source - www.bd24live.com ↗