জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন-সংক্রান্ত প্রায় ৬ হাজার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আপিল আবেদন উপস্থাপনের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে এসব আবেদন বড় নথি বা ফাইলে উপস্থাপন করা হলেও এখন এক পৃষ্ঠার নির্ধারিত ছকে সংশ্লিষ্ট সব তথ্য তুলে ধরা হচ্ছে। এতে আপিল যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছে কমিশন।