সিরাজগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

শীতের আগমনী বার্তা পুরোপুরি শুরু না হতেই আগাম শীতকালীন সবজির আবাদে সবুজে ছেয়ে গেছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, গাজর ও বেগুনের পরিচর্যা চলছে, আবার কোথাও খেত থেকে উঠছে আগাম সবজি। মৌসুম শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারায় শুরুতে ভালো দাম পেয়েছেন কৃষকেরা।
Source - www.risingbd.com ↗