পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদানসংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন ওই ইউপির এক প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।
পরে ২৪ আগস্ট এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুকে দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে আলেয়া বেগম হাইকোর্টে রিট করলে গত ১৪ সেপ্টেম্বর আদালত আদেশটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ইউএনও সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো হাতে পাইনি। আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে।
প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ায় পটুয়াখালীর ডিসিসহ ৩ কর্মকর্তাকে আইনি নোটিশ

মেয়াদ না থাকার কারণেই সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
The post প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ায় পটুয়াখালীর ডিসিসহ ৩ কর্মকর্তাকে আইনি নোটিশ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗