যে শব ছাই হয়ে থাকে, সামুদ্রিক প্রণোদনা তারও
লাগাতার অর্চনা কজনের ধাতে সয়?
পাখি, হেঁটে হেঁটে বেড়াও যে ওবেলা
প্রেমাস্পদ মুছে যায় প্রতিটি তৃতীয় স্বরে
মুখ ছুঁয়ে থাকো, মুখ বুজে থাকো
তবু চুম্বন করে ফেলো না এমন
কোনো বাক্য যা পথ, বহু শ্লথ
করে দিয়ে আমাকে মাড়ায়।
অপ্রস্তুত ধ্বনি

Source - www.prothomalo.com ↗