Bangladesh · 2026-11-09 16:53:14

কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী যারা

কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী যারা
কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল দুটি কুইজ প্রতিযোগিতা। প্রথমটি ছিল ‘চিঠির ধাঁধা’, যা ২ অক্টোবর উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে প্রথম আলোর পাতায় প্রকাশিত হয়। দ্বিতীয়টি হলো ‘লাখ টাকার কুইজ’, যা এনভয় টেক্সটাইলস লিমিটেডের সৌজন্যে ৬ অক্টোবর প্রকাশিত হয় কিশোর আলোর অক্টোবর সংখ্যায়।
দুটি কুইজেই দেশের কিশোর-কিশোরীদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যায়। শত শত পাঠক প্রথম আলোর ‘চিঠির ধাঁধা’ ও কিশোর আলোর ‘লাখ টাকার কুইজ’-এর উত্তর কুপন কেটে নিজেদের নাম-ঠিকানাসহ পাঠায় কিআর ঠিকানায়। ‘চিঠির ধাঁধা’য় ছিল সহজ কিছু শূন্যস্থান পূরণের ধাঁধা। শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করতে হয়েছে পরিচিত কিছু ছবির সাহায্য। যেমন কেকের ছবি দিয়ে বোঝানো হয়েছে জন্মদিন, আবার জ্বলন্ত মোমবাতির ছবি দিয়ে বোঝানো হয়েছে আলো।
অন্যদিকে ‘লাখ টাকার কুইজে’ ছিল প্রতিষ্ঠাবার্ষিকী, খেলাধুলাসহ নানা বিষয়ে সহজ কিছু প্রশ্ন। যেমন ‘১ অক্টোবর ২০২৬ কিশোর আলোর কততম প্রতিষ্ঠাবার্ষিকী?’ কিংবা ‘ফুটবলে ফাউল হলে রেফারি কোন কার্ড দেখায়?’ এমন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কুইজে অংশ নিয়েছে অনেক পাঠক।
স্বপ্ন হোক আকাশসমানদুই কুইজের বিজয়ী নির্বাচন করতে ২৭ অক্টোবর বিকেলে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয় লটারি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক আদনান মুকিত, জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের এবং ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া কো–অর্ডিনেটর জাহিন যাইমাহ্ কবির ও আব্দুল ইলা। তাঁরা একে একে লটারির মাধ্যমে দুই কুইজের বিজয়ীদের নাম বাছাই করেন।
‘চিঠির ধাঁধা’ কুইজে বিজয়ী হয়েছে ২১ জন। প্রথম পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। বাকি ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। পুরস্কার দিচ্ছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল।
অন্যদিকে ‘লাখ টাকার কুইজে’ বিজয়ী হয়েছে ২২ জন। প্রথম পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। এ ছাড়া বাকি ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। এই কুইজের পুরস্কার দিচ্ছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। বইগুলো পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়। ল্যাপটপ ও ট্যাব বিজয়ীদের সঙ্গে কিআ প্রতিনিধি শিগগিরই যোগাযোগ করবেন।
দুই কুইজের বিজয়ীদের অভিনন্দন! বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে কিশোর আলোর নভেম্বর সংখ্যায়। অনলাইন পাঠকের জন্য নামগুলো থাকল এখানে।
ফাতেমা: স্বপ্ন হোক আকাশসমানলাখ টাকার কুইজ বিজয়ী
প্রথম পুরস্কার বিজয়ী: ১টি ল্যাপটপ
আরশান আসাদ
নবম শ্রেণি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
দ্বিতীয় পুরস্কার বিজয়ী: ১টি ট্যাব
ইফরাত জাহান ঊষা
দশম শ্রেণি, কিশোরগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়, কিশোরগঞ্জ
তৃতীয় পুরস্কার: বিজয়ী ২০ জনের প্রত্যেকে পাবে ১ হাজার টাকার বই
তাজমীন উমাইয়া ইমতিয়াজ
নবম শ্রেণি, লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
ফাতিহা আফরিন
অষ্টম শ্রেণি, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
মো. ওয়াসিফ আবদুল্লাহ
ষষ্ঠ শ্রেণি, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
আলী আহনাফ
চতুর্থ শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সুহাস আয়মান
ষষ্ঠ শ্রেণি, পাবনা ক্যাডেট কলেজ, পাবনা
রাইনা হোসেন খান
ষষ্ঠ শ্রেণি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সালমান মুহাম্মদ মাহবুব
ষষ্ঠ শ্রেণি, মধ্য রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, ঢাকা
মাহমুদা তাইয়্যেবা
প্রথম শ্রেণি, সানরাইজ ট্রেন স্কুল, ফরিদপুর
দীপ্ত চন্দ্র সূত্রধর
অষ্টম শ্রেণি, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চবিদ্যালয়, নেত্রকোনা
নুজহাত জারিফ
সপ্তম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ওয়াহিদা আক্তার আয়শা
চতুর্থ শ্রেণি, আল-আমিন কিন্ডারগার্টেন, ঢাকা
অমরাবতী পাওনদী চাকমা
পঞ্চম শ্রেণি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খাগড়াছড়ি
মাহিবা আলম রাহা
অষ্টম শ্রেণি, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ
মো. ওয়াফি
চতুর্থ শ্রেণি, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
সাদ বিন মিজান
ষষ্ঠ শ্রেণি, সাগড়দী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বরিশাল
ফাতিহা ইসলাম রোজা
চতুর্থ শ্রেণি, আল-আমিন কিন্ডারগার্টেন, ঢাকা
সীমান্ত দত্ত
সপ্তম শ্রেণি, ইউনিক প্রগ্রেসিভ স্কুল, ময়মনসিংহ
নুজার নাওয়ার
ষষ্ঠ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
মো. আশিকুর ইসলাম সাঈদ
অষ্টম শ্রেণি, মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, দিনাজপুর
সৌগত সরকার শুভ্র
পঞ্চম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়চিঠির ধাঁধা বিজয়ী
১টি ট্যাব বিজয়ী
তাসফিয়া নওশিন নভেরা
মাগুরা
নিচের বিজয়ী ১০ জনের প্রত্যেকে পাবে ১ হাজার টাকার বই
আছপিয়া আক্তার কনিকা, ভোলা
মোছা. তায়্যিবা আক্তার, সিলেট
সাফিয়া রহমান, যশোর
মো. সাবির মুনাওয়ার উদ্দিন, ঢাকা
আতিকা উলফাত প্রিয়ন্তী, বগুরা
জান্নাতুল বিন শরীফ, চট্টগ্রাম
উম্মে হাবিবা, চাঁদপুর
মো. আজমাইন, চট্টগ্রাম
আসীর ইনতিসার, রংপুর
তাহীরা মনি, পিরোজপুর
সারিনা সাফা, রাজশাহী
মো. সালমান হোসেন, ঢাকা
মো. আদিব হোসেন, কুড়িগ্রাম
উরফা আরিশা, রাজবাড়ী
এ এস এম রাফিদ করিম রাফি, ঠাকুরগাঁও
জাফিরা মেহরুন আরা, ঢাকা
ফারিহা মুরসালিন, চট্টগ্রাম
আবরার জাহিন রেহান, ব্রাহ্মণবাড়িয়া
তাহমিনা ইসলাম তুবা, ঢাকা
আসিফ মাহমুদ মোল্লা, ভোলা
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে

Source - www.kishoralo.com ↗