নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ১০ দিন পর গত শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।