কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় দেড় শ’ মানুষকে আসামি করা হয়েছে। তাদের এজাহারনামীয় আসামি ৯৫ জন এবং অজ্ঞাতনামা ৫২ থেকে ৫৯ জন। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।