Bangladesh · 2026-11-09 17:43:24

হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২৮৪

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪০ জন হাম রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮১ জনের।

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।

The post হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২৮৪ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗