Bangladesh · 2026-11-09 19:15:00

দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের

দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলে টেস্টে অভিষিক্ত চারজনের মধ্যে ব্যাটসম্যান তিনজন, বোলার একজন। এর মধ্যে প্রথম দিনে আজ দুজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছ থেকে ফিফটি পেয়েছে পাকিস্তান। বাকি দুজনকে ব্যাটিংয়ে নামতে হয়নি। পাকিস্তানের তাতে খুশিই হওয়ার কথা।
আক্ষেপও থাকবে কিছুটা। সেটা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২৮১ রানে প্রথম দিন শেষ করা পাকিস্তানের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের স্কোর—৩০, ৫৭, ৫১, ৫০ এবং ৫৭*। গাজি ঘোরিকে (৭*) নিয়ে দিনের খেলা শেষ করেন সৌদ শাকিল (৫৭*)। আলোকস্বল্পতায় আজ আগেভাগেই শেষ হয় দিনের খেলা। আগামীকাল তাঁর কাছ থেকে সেঞ্চুরির প্রত্যাশায় পাকিস্তান।
চার অভিষিক্তের মধ্যে রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে সম্ভাবনার আলো ছড়িয়েছেন গত সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে তাইয়েব আরিফ। পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক ইনিংসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। ৪৬ বলে তাঁর ফিফটির ইনিংসটি শেষ হয় ৫১ বলে ৫৭ রানে। এজবাস্টনে পাকিস্তানের সর্বশেষ টেস্টেই এ সংস্করণে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন রাজাউল্লাহ। সেটা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে।
সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান প্রথম ইনিংস: ৬৭.২ ওভারে ২৮১/৫ (শাকিল ৫৭*, আরিফ ৫৭, তাহা ৫১, বাবর ৫০; ফার্নান্দো ২/৬৪, দিনুশা ১/১০, মাদুশঙ্কা ১/৮৭)।প্রথম দিন শেষে।দিনের খেলা শেষ করে ফিরছেন সৌদ শাকিল ও গাজি ঘোরিতিনে নামা অভিষিক্ত মোহাম্মদ তাহা (৫১) ও বাবর আজম ফিফটি (৫০) পেলেও কারও ইনিংসই বড় হতে দেননি লঙ্কান বোলাররা। টেস্টে এ নিয়ে টানা ৪০ ইনিংস সেঞ্চুরি বঞ্চিত রইলেন বাবর। আজান ও তাইয়েবের ওপেনিং থেকে সর্বোচ্চ ৮৬ রানের জুটি পায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট আসিতা ফার্নান্দোর।
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

Source - www.prothomalo.com ↗