উজ্জ্বল আলোয় চোখে অস্বস্তি, ব্যথা বা চোখ কুঁচকে যাওয়ার সমস্যা হলে একে আলোর প্রতি অতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া বলা হয়। আমাদের অনেকের মধ্যে এই সমস্যা থাকলেও আমরা তা অনেক সময় বুঝতে পারি না।
সূর্যের আলো ছাড়াও ঘরের তীব্র আলো, গাড়ির হেডলাইট অথবা কম্পিউটার বা ফোনের উজ্জ্বল পর্দায়ও কারও কারও এ সমস্যা হতে পারে। এটি নিজে কোনো রোগ নয়; বরং চোখ বা স্নায়ুতন্ত্রের কোনো সমস্যার লক্ষণ হিসেবে দেখা দেয়।
কেন হয়
ফটোফোবিয়ার একটি অন্যতম কারণ হলো মাইগ্রেন। মাইগ্রেনে আক্রান্ত অনেকেরই উজ্জ্বল আলোতে মাথাব্যথা ও চোখের অস্বস্তি বাড়ে।
এ ছাড়া চোখের প্রদাহ বা সংক্রমণ, কনজেক্টিভাইটিস, কর্নিয়ায় আঘাত বা ক্ষত, ইউভাইটিস, কেরাটাইটিস, শুষ্ক চোখ ও চোখের পাতার অনিয়ন্ত্রিত সংকোচন বা ব্লেফারোস্পাজম থেকেও এ সমস্যা হতে পারে।
চোখের এই সমস্যা অনেকেরই আছে, কিন্তু বুঝতে পারেন না, সমাধান জানুন

কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ, মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা অন্যান্য স্নায়বিক সমস্যার সঙ্গেও ফটোফোবিয়া দেখা দিতে পারে।
চোখের সামনে কালো, গোল ছায়া দেখতে পাওয়া কি কোনো রোগকীভাবে বুঝবেন
উজ্জ্বল আলোতে চোখে ব্যথা বা অস্বস্তি, ঘন ঘন চোখ পিটপিট করা, আলোতে গেলে চোখ কুঁচকে রাখা, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও জ্বালাপোড়া—ফটোফোবিয়ার সাধারণ লক্ষণ। এর সঙ্গে মাথাব্যথা বা মাইগ্রেন, ঝাপসা দেখা, মাথাঘোরা কিংবা বমি বমি ভাবও হতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
হঠাৎ তীব্র আলোর সংবেদনশীলতা শুরু হলে বা এর সঙ্গে চোখে প্রচণ্ড ব্যথা, দৃষ্টি ঝাপসা বা কমে যাওয়া, চোখের তীব্র লাল ভাব থাকলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ফটোফোবিয়ার সঙ্গে হঠাৎ তীব্র মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, খিঁচুনি বা চেতনা কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
বয়সের সঙ্গে সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটা কি খারাপ লক্ষণচিকিৎসা ও করণীয়
ফটোফোবিয়ার চিকিৎসা নির্ভর করে এর কারণের ওপর। মাইগ্রেন, চোখের সংক্রমণ, প্রদাহ বা শুষ্ক চোখের চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে আলোর সংবেদনশীলতাও কমে যায়। কোনো ওষুধের কারণে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ পরিবর্তন করা যেতে পারে।
অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

Source - www.prothomalo.com ↗