যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার ফলে ভবিষ্যতে রোহিঙ্গা সহায়তা বৃদ্ধির পক্ষে দাবি জোরালো হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের শ্রমমান ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও বাড়তে পারে নজরদারি। গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশি–আমেরিকান পরামর্শক গোষ্ঠী বিএএজি পলিসির এক নীতি বিশ্লেষণে এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছেন ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস অধিবেশন বসলে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নেতৃত্ব তাঁদের হাতে যাবে। ফলে কোন বিষয়ে শুনানি হবে, কী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাওয়া হবে এবং কোথায় অর্থ বরাদ্দের প্রস্তাব আসবে, এসব ক্ষেত্রে তাঁদের প্রভাব বৃদ্ধি পাবে।
নিউইয়র্কভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠানটির মতে, এই পালাবদলে ঢাকার সামনে রোহিঙ্গা সহায়তা ও বাণিজ্যচুক্তি নিয়ে নতুন করে কথা বলার সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশি–আমেরিকানদের ভিসা, আটক ও বহিষ্কার নিয়েও কংগ্রেসে আলোচনা বৃদ্ধি পেতে পারে। তবে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দায়িত্ব থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের হাতে। ফলে কংগ্রেসে নেতৃত্ব বদলালেই সহায়তা বা শুল্কে পরিবর্তন আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
মার্কিন কংগ্রেসে পালাবদলে ঢাকার সামনে সুবিধা–অসুবিধা কী কী

রোহিঙ্গা সহায়তায় বরাদ্দ বৃদ্ধির সুযোগ
বিএএজি পলিসির মতে, ডেমোক্র্যাটরা রোহিঙ্গা শরণার্থী ও তাঁদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য বেশি বরাদ্দ চাইতে পারেন। কক্সবাজারে যুক্তরাষ্ট্রের অর্থে কী কী কর্মসূচি চলছে, কোথায় ঘাটতি আছে এবং আগামী দুই অর্থবছরে কত সহায়তা প্রয়োজন, তা নিয়েও নিজেদের পররাষ্ট্র বিভাগের কাছে হিসাব চাইতে পারেন ডেমোক্র্যাটরা।
ডেমোক্র্যাটদের নেতৃত্বে নতুন কংগ্রেসের যাত্রা শুরুর পর সেখানে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ নিয়েও শুনানি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিএএজি পলিসির নীতি বিশ্লেষণে। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলের কোনো পরিকল্পনা আছে কি না এবং আলোচনায় রোহিঙ্গাদের নিরাপত্তা ও ত্রাণ পৌঁছানোর বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে, এসব বিষয় জানতে চাইতে পারেন আইনপ্রণেতারা।
এ ক্ষেত্রে নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকসের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছে বিএএজি পলিসি। তাদের ধারণা, তিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির নেতৃত্ব পেতে পারেন। রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা এবং তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিয়ে ২০২৫ সালে ‘বার্মা গ্যাপ অ্যাক্ট’ নামে একটি বিল তুলেছিলেন মিকস। উদ্যোগটিতে দুই দলের আইনপ্রণেতারাই যুক্ত ছিলেন।
সুযোগের সঙ্গে চাপও থাকবে
গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্যচুক্তি সই করেছে। বিএএজির বিশ্লেষণ অনুযায়ী, নতুন কংগ্রেসে চুক্তির বাস্তবায়ন ও শুল্ক আরোপের প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশ কতটা প্রতিশ্রুতি পূরণ করেছে এবং মার্কিন কাঁচামাল কেনায় সে দেশের সরবরাহকারীরা কী সুবিধা পাচ্ছেন, সেই তথ্য তুলে ধরার সুযোগ পাবে ঢাকা।
বিএএজির বিশ্লেষণে জোর দিয়ে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের জন্য শুল্কছাড়ের নিশ্চয়তা দিচ্ছে না। শ্রম আইন বাস্তবায়ন ও জোরপূর্বক শ্রম প্রতিরোধে বাংলাদেশ কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়েও তাঁরা প্রশ্ন তুলতে পারেন। শুল্কনীতিতে পরিবর্তনের ফলে চুক্তির কোনো শর্ত আর পারস্পরিকভাবে লাভজনক থাকছে কি না, তা পর্যালোচনার পরামর্শ দিয়েছে বিএএজি পলিসি।
সংস্কার ও অভিবাসনের দিকেও নজর
বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রগতি, গুমের অভিযোগের তদন্ত কতটা স্বাধীন এবং ভিন্নমত প্রকাশের অধিকার কতটা সুরক্ষিত, তা নতুন কংগ্রেসের নজরে আসতে পারে। বিএএজি মনে করে, এসব বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা মার্কিন পররাষ্ট্র বিভাগের মূল্যায়ন চাইতে পারেন।
অভিবাসন নীতি নিয়ে কংগ্রেসের নজরদারি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভিসায় বিধিনিষেধ, অভিবাসীদের আটক ও বহিষ্কার এবং সরকারি সেবা পেতে ভাষাগত বাধা নিয়ে শুনানি বা তদন্তের সুযোগ বৃদ্ধি পেতে পারে।
দুই দলের সঙ্গেই যোগাযোগের পরামর্শ
নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল ওয়াশিংটনে পাঠানোর পরামর্শ দিয়েছে বিএএজি পলিসি। মার্কিন আইনপ্রণেতাদের ঢাকায় আমন্ত্রণ জানিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঘুরে দেখানোর কথাও বলেছে তারা।
বিএএজির সুপারিশ, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সঙ্গেই ঢাকার যোগাযোগ রাখা উচিত। যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক নিয়ে কাজ করা কংগ্রেস সদস্যদের দলীয় সীমানার বাইরের মঞ্চ, ইউএস–বাংলাদেশ ককাসেও নতুন সদস্য যুক্ত করার সুযোগ কাজে লাগানোর কথা বলেছে নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি–আমেরিকান পরামর্শক গোষ্ঠীটি।

Source - www.prothomalo.com ↗