জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে নেই। অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সোমবার অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কমে যাওয়া মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়। জিনিসপত্রের দাম ঠিকই বেড়েছে। তবে চাপ একটু কম। জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে, অতীতে এমন দেখা গেছে। এবার উল্টো হলো, মূল্যস্ফীতির বৃদ্ধির পরিবর্তে কমেছে।
গত ২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। এতে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে বাজারে শাকসবজি, মাছ ও মাংসের দাম চড়া। কিন্তু সরকারি সংস্থা বিবিএসের অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্যে দেখা গেল মূল্যস্ফীতি কমেছে।
অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায়

টানা ৩ মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমেছিল। সেপ্টেম্বরে আবার মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। এখন অক্টোবর মাসে মূল্যস্ফীতি কমল।
বিবিএসের হিসাব অনুসারে, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
জীবনযাত্রায় প্রভাব কী
মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সীমিত ও মধ্য আয়ের মানুষের কষ্ট বাড়ে। মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়লে মানুষের প্রকৃত আয় কমে যায়। সংসারের খরচ চালানো কষ্টকর হয়।
২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। এতে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে বাজারে শাকসবজি, মাছ ও মাংসের দাম চড়া।
মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় গড় মজুরি হার কমেছে। সেপ্টেম্বরে জাতীয় গড় মজুরি হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ, অক্টোবরে এসে হলো ৭ দশমিক ৬৩ শতাংশ। অক্টোবরে যত মূল্যস্ফীতি হয়েছে, এর চেয়ে মজুরি কম বেড়েছে। ফলে বাজার থেকে পণ্য কিনতে ভোগান্তি বাড়ছে।
মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম হলে প্রকৃত আয় কমে যায়। মূল্যস্ফীতির তুলনায় আয় না বাড়লে ধারদেনা করে সংসার চালাতে হয় কিংবা খাবার, কাপড়চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হয়।
২০২২ সালে যা হয়েছিল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ৬ আগষ্ট ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের এক লাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। ৭ আগষ্ট থেকে নতুন দাম কার্যকর করা হয়। মাস শেষে দেখা গেল, মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ৯ শতাংশ ছাড়িয়ে যায়। মানুষের জীবনের পদে পদে খরচ বেড়েছিল।
তখন ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়। পেট্রলের দাম প্রতি লিটার ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেনের দাম ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়েছিল। অকটেন ও পেট্রলের দাম প্রথমবারের মতো ১০০ টাকা ছাড়িয়ে যায়।

Source - www.prothomalo.com ↗