এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নিজ জেলার বাইরে থেকে নিজ জেলায় আসার সুযোগ রাখা হলেও একই জেলার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ না রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ বিষয়ে ২০২৬ সালের বদলি নীতিমালার ৩.৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন আদালত।