স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে স্বামী মো. হারুনকে (৩২) হত্যার ঘটনায় প্রথম স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Source - www.risingbd.com ↗