রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ডিজেল জেনারেটরে এক হাজার লিটারের মতো ডিজেল রয়েছে। বাসের আগুন ডিজেল জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। সে কারণে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।
মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ঢুকতে শুরু করলে আতঙ্কে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান যাত্রীরা। আজ সোমবার সন্ধ্যার পরে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনেফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম প্রথম আলোকে বলেন, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, যে বাসে আগুন দেওয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারা বাসে আগুন দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে।
আদালত প্রাঙ্গণ ও টিএসসিতে ককটেল বিস্ফোরণ
এদিকে আজ সোমবার দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের পর দুজনকে আটক করে মারধর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিএমএম আদালতের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের কর্মীরা জানান, বিস্ফোরণের পর দুজনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

Source - www.prothomalo.com ↗