Bangladesh · 2026-11-09 19:31:00

এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন

এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন
মাত্র কয়েক বছরের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই এমন এক জিনিস তৈরি করে ফেলেছে, যাকে ভবিষ্যৎ ইতিহাসবিদরা নতুন ধরনের সাম্রাজ্য বলে মনে করতে পারেন। তাদের এই আধিপত্য কেবল কোনো ভূখণ্ড, বাণিজ্যপথ বা আকাশসীমার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন জ্ঞানের ওপর বিস্তার লাভ করেছে।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), চিপ, ভৌত অবকাঠামো এবং মূলধন নিয়ন্ত্রণের মাধ্যমে বেইজিং ও ওয়াশিংটন কেবল অর্থনৈতিক পারদর্শিতা এবং শক্তি প্রদর্শনের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে না, বরং তারা ভবিষ্যতের সব বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির শর্তও নির্ধারণ করে দিচ্ছে।
সাম্রাজ্যের ইতিহাস আমাদের এক সতর্কবার্তা দেয়। অন্য কোনো শক্তির অনুপস্থিতিতে সাম্রাজ্যগুলো কেবল বাইরের কোনো প্রতিদ্বন্দ্বী বা সীমান্তের শত্রুর আক্রমণে ধ্বংস হয় না। বেশির ভাগ সময় তারা ব্যর্থ হয়, কারণ তাদের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে বস্তুগত সম্পদ, জনগণের সম্মতি কিংবা অভিজাত শ্রেণির আনুগত্য—সবই নিঃশেষ হয়ে যায়।
কেন্দ্রের পক্ষে তখন আর প্রান্তিক অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এই ব্যর্থতা হতে পারে আর্থিক, যেমনটি হয়েছিল ১৯৪৫ সালের পর ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে; আবার এই ব্যর্থতা হতে পারে প্রাতিষ্ঠানিক, যেমনটি হয়েছিল উনিশ শতকের শেষভাগে ক্বিং রাজবংশের ক্ষেত্রে।
এআই কি আমাদের হয়ে বেশি চিন্তা করছে?এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলকঅথবা এই পতন হতে পারে প্রযুক্তির কারণে। ১৯০৬ সালে রয়্যাল নেভির ‘ড্রেডনট’ নামক যুদ্ধজাহাজ যুক্তরাজ্যকে বিশাল কামানবিশিষ্ট প্রথম সর্বাধুনিক নৌবহর এনে দিয়েছিল, তবে এটি একই সঙ্গে তাদের আগের সব নৌবহরকে রাতারাতি অপ্রচলিত বানিয়ে দেয়।
হঠাৎ করে এই একটি বড় প্রযুক্তিগত আবিষ্কার জার্মানির মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য পথ খুলে দেয় এবং ব্রিটেনের শত বছরের অর্জিত সুবিধাকে নিমেষেই ধূলিসাৎ করে দেয়।
এআই মূলত দুইভাবে ‘সাম্রাজ্যসম’। একদিকে এআই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্রাজ্যের মতো বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বেইজিং তাদের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের আধিপত্যের পাশাপাশি বিশ্বের বৃহত্তম নৌবাহিনী পরিচালনা করছে এবং আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর ভৌত ও ডিজিটাল অবকাঠামোর ওপর দিন দিন তাদের নিয়ন্ত্রণ শক্ত করছে।
এই দুই দেশের জন্যই এআই হলো তাদের বিদ্যমান ক্ষমতাকে আরও সম্প্রসারিত করার একটি বড় মাধ্যম।
‘নাজা’: গাজায় এআই–চালিত হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্রএআই কি এশিয়ার তরুণদের চাকরি কেড়ে নেবেতবে এআই স্বভাবগতভাবেই একটি সাম্রাজ্যবাদী উপাদান। যারা এই ফ্রন্টিয়ার মডেল বা সর্বাধুনিক এআই প্রযুক্তি তৈরি ও নিয়ন্ত্রণ করবে, তারা বৈশ্বিক উদ্ভাবন, উৎপাদন, বিজ্ঞান, সংস্কৃতি এবং সার্বিকভাবে মানুষের চিন্তা জগতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ পেয়ে যাবে।
যেভাবে রৌপ্য একসময় হাবসবার্গ স্পেনকে সমৃদ্ধ করেছিল এবং খনিজ তেল ‘আমেরিকান শতাব্দী’র রূপরেখা তৈরি করেছিল, ঠিক তেমনই এই নতুন প্রযুক্তি কেবল এর আধিপত্যকারীদের সমৃদ্ধই করবে না, বরং এমন এক মৌলিক ‘অপারেটিং সিস্টেম’ প্রদান করবে, যার ওপর পুরো বিশ্বকে বাধ্য হয়ে নির্ভর করতে হবে।
যেকোনো আগের সাম্রাজ্যের চেয়ে এই এআই সাম্রাজ্যকে যা আলাদা করে তা হলো এর লক্ষ্য নয়, বরং এর দ্রুতগতি। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সাম্রাজ্যের গতিপথ পুরো এক শতাব্দী বা সহস্রাব্দজুড়ে ঘটত। কিন্তু আজ সেই প্রক্রিয়াটি ঘটছে মেশিনের গতিতে।
সাংহাইতে টেসলা রোবট ঘাটতি নিশ্চিত করে শ্রেষ্ঠত্ব অর্জন
একটি সাম্রাজ্য কেবল একটি পরাশক্তি হওয়ার চেয়েও অনেক বড় কিছু। এটি এমন এক শাসনব্যবস্থা যার কর্তৃপক্ষ ও প্রভাব কোনো জনগোষ্ঠীর প্রত্যক্ষ সম্মতি ছাড়াই বিশাল ভূখণ্ড এবং জনগণের ওপর বিস্তৃতি লাভ করে।
ইতিহাসে দেখা যায়, সাম্রাজ্যগুলোর মধ্যে অভ্যন্তরীণ শাসন কাঠামো, সম্পদ নিয়ন্ত্রণের ধরন কিংবা কর্তৃত্ব বজায় রাখার উপায়ে অনেক পার্থক্য ছিল। তা সত্ত্বেও ক্ষমতার মূল রূপরেখা কখনো বদলায় না—কেন্দ্র আদেশ দেয়, আর প্রান্তিক অঞ্চল তা মেনে চলে।
অবশ্য যেকোনো রাষ্ট্রীয় ক্ষমতাকে টিকে থাকতে হলে সংঘাত ও সহিংসতার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি তা প্রয়োগ করার ক্ষমতাও থাকতে হয়। যা সাম্রাজ্যকে আলাদা করে তা হলো হাজার হাজার মাইল দূরেও নিজেদের আনুগত্য আদায়ের করার ক্ষমতা।
ইতিহাসে সাম্রাজ্যগুলো প্রায়শই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়তো চীন ও যুক্তরাষ্ট্রকে আগের এসব প্রযুক্তির চেয়ে বহুগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে সাম্রাজ্যিক বিস্তার এনে দিতে পারে।
দুটি এআই সাম্রাজ্যের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। চীনের এআই সাম্রাজ্যটি তাদের সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফসল, অন্যদিকে আমেরিকান এআই আধিপত্য গড়ে উঠেছে বেসরকারি মূলধন, সরকারের কোনো হস্তক্ষেপ না করার নীতি এবং পরিস্থিতি অনুযায়ী গৃহীত কিছু রপ্তানি নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে। এই অর্থে, ওয়াশিংটনের সাম্রাজ্যটিই বেশি ঐতিহ্যবাহী।এআই যে কেবল একটি বাণিজ্যিক প্রযুক্তি নয়, বরং একটি সাম্রাজ্যবাদী প্রযুক্তি, তা কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, এই প্রযুক্তি সংস্থানের ঘাটতিকে পুনরায় ফিরিয়ে আনে। আদতে একটি সাম্রাজ্য হলো সীমিত কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা।
১৯৭০ থেকে ২০১০ এর দশক পর্যন্ত সফটওয়্যার শিল্প এই সীমাবদ্ধতার বাইরে ছিল, কারণ সস্তা ও অঢেল সিলিকন চিপের ওপর প্রায় শূন্য খরচে সফটওয়্যার গণহারে উৎপাদন করা যেত। এআই সেই সুযোগ শেষ করে দিয়েছে।
এই প্রযুক্তির অগ্রগতি এখন পুরোপুরি নির্ভর করছে বিশাল পরিমাণের শক্তি, কৌশলগত খনিজ সম্পদ, সর্বাধুনিক চিপ এবং বিপুল মূলধনের ওপর। যে মুহূর্তে কোনো প্রযুক্তির অগ্রগতি এসব সীমিত সম্পদের ওপর নির্ভর করতে শুরু করে, সেই মুহূর্তেই তার উৎপাদন রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে।
এআই প্রযুক্তির গঠনগতভাবেই একটি ‘কেন্দ্র-প্রান্তিক’ রূপরেখা রয়েছে। সর্বাধুনিক এআই এবং এর সুবিধার নিয়ন্ত্রণ মূলত চীন ও যুক্তরাষ্ট্রের হাতে গোনা কয়েকটি ফার্ম বা প্রতিষ্ঠানের হাতে পুঞ্জীভূত। বাকি বিশ্ব কেবল এর নির্ভরশীল ব্যবহারকারী মাত্র।
যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছেএআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেনএকই সময়ে, এআইয়ের প্রয়োজনীয় কাঁচামাল এবং মানবসম্পদ কিন্তু সংগৃহীত হচ্ছে প্রান্তিক বা অনুন্নত অঞ্চলগুলো থেকে। চ্যাটবটের যুগে এটি যেন সেই পুরোনো বাগানভিত্তিক দাস-অর্থনীতির নতুন রূপ। কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে প্রান্তিক অঞ্চল থেকে, যা তৈরি ও শোধন করা হচ্ছে মূল সাম্রাজ্যিক কেন্দ্রে, আর চড়া দামে আবার তা বিক্রি করা হচ্ছে প্রান্তিক অঞ্চলেই।
সাম্রাজ্যের সব শক্তি যে কেবল সরাসরি ভূখণ্ড দখলের মাধ্যমে আসে তা নয়, আর শাসিত সবাই যে ঔপনিবেশিক প্রজা—তা–ও নয়। উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান প্রধানত তাদের বিশাল ভূখণ্ডের কারণে হয়নি। বরং ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব এসেছিল বৈশ্বিক অর্থনীতির প্রবাহ যেসব মাধ্যম দিয়ে প্রবাহিত হতো, সেই ভৌত, প্রযুক্তিগত এবং আর্থিক পাইপলাইনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে।
আজ এআইয়ের উৎপাদন ও বণ্টন ব্যবস্থা এর চেয়েও ঘন ও জটিল এক সাম্রাজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে কেন্দ্র চাইলে যেকোনো মুহূর্তে তাদের পছন্দ অনুযায়ী এর যেকোনো উপাদান বন্ধ বা চালু করে দিতে পারে।
তবে দুটি এআই সাম্রাজ্যের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। চীনের এআই সাম্রাজ্যটি তাদের সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফসল, অন্যদিকে আমেরিকান এআই আধিপত্য গড়ে উঠেছে বেসরকারি মূলধন, সরকারের কোনো হস্তক্ষেপ না করার নীতি এবং পরিস্থিতি অনুযায়ী গৃহীত কিছু রপ্তানি নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে। এই অর্থে, ওয়াশিংটনের সাম্রাজ্যটিই বেশি ঐতিহ্যবাহী।
তাইওয়ানের প্রযুক্তি সম্মেলনওয়াট বনাম ট্রানজিস্টর
ইউরোপীয় সাম্রাজ্যিক যুগের বড় বড় করপোরেশন-রাষ্ট্রগুলো নিজেদের মুদ্রা তৈরি করত, ব্যক্তিগত সেনাবাহিনী পরিচালনা করত, কর আদায় করত এবং রাজাদের সঙ্গে সমকক্ষ হিসেবে দর–কষাকষি করত।
বাণিজ্য একচেটিয়া নিয়ন্ত্রণ, সামরিক শক্তি দিয়ে তা রক্ষা এবং প্রান্তিক অঞ্চলগুলোকে নির্মমভাবে শোষণ করার মাধ্যমে তারা নিজেদের সাম্রাজ্যিক বিস্তার ঘটিয়েছিল। আজকের দিনে তাদের আধুনিক রূপ হলো ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো ফ্রন্টিয়ার এআই কোম্পানিগুলো।
কূটনীতির ক্ষেত্রেও এই মিল চোখে পড়ার মতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আজকের এআই ল্যাবের প্রধানরাও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও ক্যাবিনেট সচিবদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা এমন সব সরকারের সঙ্গে দরদাম করেন, যাদের নিজেদের কোনো উন্নত এআই মডেল নেই। কোম্পানির সঙ্গে ওই রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সংস্থাগুলোর মধ্যে সম্পাদিত চুক্তির শর্তাবলি মূলত ওই কোম্পানিটিই নির্ধারণ করে দেয়।
এই ফ্রন্টিয়ার এআই ফার্মগুলোকে দেখতে যতই স্বাধীন ও সার্বভৌম মনে হোক না কেন, রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া তারা একটি চিপও নাড়াতে পারে না কিংবা নতুন ডেটা সেন্টার তৈরি করতে পারে না। সরকারের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ নীতি একমুহূর্তেই তাদের থামিয়ে দিতে পারে।
এআই নিয়ন্ত্রণের বাইরে, অস্ত্র বানাতে ব্যবহারের চেষ্টা, সামনে বিপদ কতটাএআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবেইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা রথসচাইল্ড ব্যাংকগুলো যেমন শেষ পর্যন্ত নিজ নিজ দেশের সরকারের অধীনেই পরিচালিত হতো, এই ফ্রন্টিয়ার ল্যাবগুলোকেও সাম্রাজ্যের অবস্থান মজবুত করার বিনিময়ে বিপুল স্বাধীনতা দেওয়া হয়েছে।
সাম্রাজ্যগুলো কেবল রাজস্ব আয়ের জন্যই কাজ করে না, বরং আনুগত্যের বিনিময়ে নির্দিষ্ট কিছু সুবিধা বা ‘পাবলিক গুডস’ সরবরাহ করে। মিত্রদের কাছে ওয়াশিংটন তাদের পূর্ণাঙ্গ এআই স্ট্যাক উপস্থাপন করে: সর্বাধুনিক চিপ, শক্তিশালী ফ্রন্টিয়ার মডেল, প্রয়োজনীয় টুলস এবং তার সঙ্গে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা।
বেইজিংয়ের কৌশলটি কিছুটা সূক্ষ্ম। তাদের ‘ওপেন-ওয়েট’ মডেলগুলো বিনামূল্যে ডাউনলোড ও পরিবর্তন করা যায়। বেইজিং তাদের অনুগত দেশগুলোকে বলে—এই মডেলগুলোর পাশাপাশি চীনের হার্ডওয়্যার, ক্লাউড সার্ভিস এবং ইঞ্জিনিয়ারদের গ্রহণ করো, তাহলে প্রযুক্তিগত মানদণ্ড বা স্ট্যান্ডার্ডসও আমরাই সেট করে দেব।
বিশ্বজুড়ে সরকারগুলোকে এখন যেকোনো একটি পক্ষ বেছে নিতে হচ্ছে—কার চিপ, কার ক্লাউড সার্ভিস এবং কোন শিবির তারা গ্রহণ করবে। এই বাইনারি বা দ্বিধাবিভক্ত পছন্দ অনেক দেশের জন্যই অস্বস্তিকর হয়ে উঠছে। যেকোনো সাম্রাজ্যিক সংস্করণে মূল সিদ্ধান্ত নেয় সাম্রাজ্যিক কেন্দ্র—কে এই প্রযুক্তি পাবে আর কে পাবে না।
পূর্ববর্তী যেকোনো সাম্রাজ্যিক প্রযুক্তির চেয়ে আলাদা হয়ে এআই হয়তো তার নিজের একটি ‘বিদ্রোহ’ তৈরি করতে পারে। ইতিমধ্যে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। উন্নত এআই মডেলগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে তাদের প্রকৌশলীরাও এখন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তবে একটি দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কেবল সুবিধা দেওয়ার ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। শক্তির একচেটিয়া ব্যবহারকে জনগণের চোখে বৈধতা দিতে এর একটি শক্ত গল্পের প্রয়োজন হয়।
ঐতিহাসিকভাবে প্রতিটি সফল সাম্রাজ্যই নিজেদের আধিপত্যকে মানবসেবার মোড়কে তুলে ধরেছে। এআইয়ের ক্ষেত্রে বাইডেন ও ট্রাম্প উভয় প্রশাসনই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইকে মানুষের নাগরিক স্বাধীনতা রক্ষা, বাক্‌স্বাধীনতা বজায় রাখা এবং স্বৈরাচারী দেশগুলোকে প্রতিরোধ করার গল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছে। বেইজিং এর জবাবে তাদের ওপেন-ওয়েট মডেলগুলোকে বিশ্বজনীন সম্পদ হিসেবে উপস্থাপন করছে।
যে বাধাগুলো এদের আধিপত্যকে হুমকির মুখে ফেলছে, সেখানে দুটি পরাশক্তি একে অপরের বিপরীত চিত্র তুলে ধরে। চীনের পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে এবং এআই স্ট্যাকের জন্য প্রয়োজনীয় দুষ্প্রাপ্য খনিজ পদার্থের ওপর বিশ্বজুড়ে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু তারা সর্বাধুনিক চিপ তৈরি করতে পারে না।
যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা সেমিকন্ডাক্টর ও ফ্রন্টিয়ার মডেল রয়েছে, কিন্তু তাদের খনিজ সম্পদের ঘাটতি রয়েছে এবং দেশটির জরাজীর্ণ বিদ্যুৎ গ্রিড বিশাল বিশাল নতুন ডেটা সেন্টারের ক্ষুধার্ত বিদ্যুতের চাহিদা মেটাতে পারছে না। সহজ কথায়, একটি সাম্রাজ্যে রয়েছে ওয়াটের (বিদ্যুৎ) অভাব, অন্যটিতে ট্রানজিস্টরের।
ইউক্রেনীয় সেনারা একটি ড্রোন ওড়াচ্ছেন বাটার বনাম গান
প্রতিটি সাম্রাজ্যই একসময় তার বৃদ্ধির শেষ সীমায় পৌঁছে যায়; এবং এই সীমা সাধারণত নির্ধারিত হয় সেই প্রাথমিক সম্পদের জোগানের ওপর ভিত্তি করে, যা দিয়ে সাম্রাজ্যটি গড়ে উঠেছিল। এআই সাম্রাজ্যগুলোর জন্য সেই প্রাথমিক সম্পদটি হলো মূলধন।
যুক্তরাষ্ট্র ও চীন একই লক্ষ্যের জন্য লড়ছে, কিন্তু ভিন্ন উপায়ে: প্রথমটি প্রতিযোগিতা করছে অবাধ মূলধন বাজার দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে; দ্বিতীয়টি লড়ছে রাষ্ট্রীয় নির্দেশে পরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে। উভয় দেশেই সর্বাধুনিক মডেল তৈরির জন্য মূলধন প্রয়োজন—এবং তা বিপুল পরিমাণে।
যেভাবে ব্রিটিশ পাউন্ড এবং লন্ডনের ফাইন্যান্সিয়াল হাব ব্রিটিশ সাম্রাজ্যকে অর্থায়ন করেছিল, ঠিক সেভাবেই ডলার এবং ওয়াল স্ট্রিট আজ আমেরিকান এআই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। এর বিপরীতে চীনকে নিজেদের অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়ন করতে হয়—তাদের কঠোর রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা এবং বৈশ্বিক মূলধন থেকে বিচ্ছিন্ন মুদ্রার মাধ্যমে।
এসব পার্থক্য সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই অন্যান্য কারণে ইতিমধ্যে ঋণের পাহাড়ে চেপে বসেছে। আগের সাম্রাজ্যগুলো যুদ্ধ চালানোর জন্য বিপুল ঋণ নিত। আজকের এআই সাম্রাজ্যগুলোকেও একই আকারের ঋণের বোঝা বইতে হচ্ছে, কিন্তু তা কোনো সামরিক খরচের জন্য নয়।
চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে ‘রেয়ার–আর্থ’ কি চীনের নতুন হাতিয়ার হতে যাচ্ছেযুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের বাজেট–ঘাটতি মূলত সেখানকার রাজনৈতিক সমাজের ট্যাক্স বাড়াতে না চাওয়া এবং সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতের পেছনে ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারার ফসল। চীনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অপ্রকাশিত ঋণ জমেছে স্থানীয় সরকারগুলোর মাধ্যমে, কারণ তারা আবাসন খাত ও অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঋণ নিয়েছিল।
যে সাম্রাজ্য প্রতিরক্ষার চেয়ে ঋণের সুদ মেটাতে বেশি খরচ করে, তার সাম্রাজ্যিক অবস্থান হারানোর ঝুঁকি থাকে। ইতিহাস আঠারো শতকের দার্শনিক অ্যাডাম ফার্গুসনের সেই বিখ্যাত উক্তিকেই স্মরণ করিয়ে দেয়—অতিরিক্ত ঋণই দিন শেষে সাম্রাজ্যের পতন ডেকে আনে।
আর্থিক সংকট এবং সাম্রাজ্যিক কৌশলের মধ্যকার সম্পর্ক নিয়ে চিন্তাবিদরা বহু বছর ধরে ভেবেছেন, যা এখন আবার পরীক্ষা করে দেখার সময় এসেছে। উভয় এআই সাম্রাজ্যের জন্যই এই নতুন প্রযুক্তিকে একটি অলৌকিক সমাধান হিসেবে দেখা হচ্ছে—যা ঋণ, জনসংখ্যার হ্রাস এবং অর্থনৈতিক স্থবিরতার হাত থেকে বাঁচাবে।
চীন নিয়ে যুক্তরাষ্ট্র কি আবার ভুল করতে যাচ্ছেচীন যেভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিতে চায়যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যদি বিনিয়োগকারীরা হঠাৎ করেই এআই কোম্পানি বা ডেটা সেন্টার প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। চীনে এআই–সংকট তৈরি হতে পারে প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন বা নিঃশেষ করে দেওয়া প্রতিযোগিতার মাধ্যমে। এর ফলে তরুণদের বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।
ইতিহাসে এমন বহু সাম্রাজ্যের উদাহরণ রয়েছে, যা নিজেদেরই আবিষ্কার করা প্রযুক্তির শিকারে পরিণত হয়েছিল। রোমের তৈরি সড়ক এবং ওয়াটার সাপ্লাই ব্যবস্থা অতি সহজে মহামারি ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠেছিল।
এআইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। কিছু এআই এজেন্ট তাদের সুরক্ষা দেয়াল এড়িয়ে উদ্দেশ্য হাসিলের জন্য প্রতারণা করছে এবং নিজেদের অপরাধের চিহ্ন মুছে ফেলছে। অপরাধী সংস্থা বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সরকারের চেয়েও দ্রুত এই প্রযুক্তি ব্যবহার শুরু করতে পারে।
মার্কিন-চীনের মধ্যে এআই নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে সূর্য যেভাবে অস্তমিত হয়
সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে তত্ত্ব দাঁড় করানো এক ঝুঁকিপূর্ণ কাজ। ইতিহাসে সাম্রাজ্যগুলোর আকার ও আয়ু এতটাই ভিন্ন ছিল যে কোনো একক মডেল সবার ক্ষেত্রে খাটে না। তা সত্ত্বেও, দুটি এআই পরাশক্তির জন্য কয়েকটি সম্ভাব্য ভবিষ্যতের চিত্র কল্পনা করা যায়।
প্রথম দৃশ্যপট হতে পারে, নতুন উদ্ভাবক বা প্রতিদ্বন্দ্বী পুরোনো পরাশক্তিকে ছাড়িয়ে যাবে। উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুতে জার্মানি ও যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যকে অনুকরণ করে নয়, বরং তাদের উদ্ভাবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে অর্থনৈতিকভাবে ব্রিটেনকে পেছনে ফেলে দিয়েছিল। বেইজিং এখন সেই পথই অনুসরণ করছে।
দ্বিতীয় দৃশ্যপট হচ্ছে, প্রভাবশালী সাম্রাজ্য তার সম্পদ নিঃশেষ করে ফেলবে। যুক্তরাজ্য দুটি বিশ্বযুদ্ধে জয়ী হলেও বিজয়ের মুখ দেখতে গিয়ে নিজেকে দেউলিয়া করে ফেলেছিল। আজকের যুক্তরাষ্ট্রেরও বিশ্বজুড়ে বিশাল সামরিক প্রতিশ্রুতি রয়েছে, যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিজ দেশের অভ্যন্তরীণ সামাজিক ব্যয়।
এআই ডেটা সেন্টার ও বিদ্যুৎ গ্রিড তৈরির জন্য প্রয়োজন বিপুল মূলধন ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমর্থন। এমন সাংঘর্ষিক চাপ শেষ পর্যন্ত মার্কিন এআই অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকে অচল করে দিতে পারে।
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চীন কেন মানবে নামার্কিন নৌবাহিনী চরম বিপর্যয়ে, চীন যেভাবে টেক্কা দিচ্ছেতৃতীয় সম্ভাবনা হচ্ছে, এআই সাম্রাজ্যের একটিতে উদ্ভাবনের গতি থমকে যাবে বা স্থবির হয়ে পড়বে। একটি সাম্রাজ্য তার নিজস্ব প্রযুক্তির ছড়িয়ে পড়া সত্ত্বেও টিকে থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে নতুন কোনো বড় আবিষ্কার করতে থাকে।
কিন্তু নতুন কিছু উদ্ভাবন করার চেয়ে পুরোনো প্রযুক্তি থেকে রাজস্ব বা খাজনা আদায় করা অনেক সহজ। পতন তখনই শুরু হয় যখন উদ্ভাবনের স্থবিরতার সঙ্গে এমন কোনো নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থান ঘটে, যারা নতুন কিছু আবিষ্কারে উন্মুখ।
সর্বশেষ দৃশ্যপট হচ্ছে ভেতর থেকে বিদ্রোহের মুখোমুখি হওয়া। অতীতে ইউরোপীয় সাম্রাজ্যগুলো ধ্বংসের অন্যতম বড় কারণ ছিল নিজ দেশের মানুষের এই অনিচ্ছা। সেই সঙ্গে যোগ হয়েছিল সাম্রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী আন্দোলন ও বিদ্রোহ।
আজকের এআই সাম্রাজ্যগুলোর জন্য এই বিপদ আরও ঘরের কাছে। অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন যে এআইয়ের কারণে সাম্রাজ্যের কেন্দ্রে ব্যাপকভাবে কর্মসংস্থান ধ্বংস হবে।
তবে বেইজিংয়ের চিন্তা আরও গভীরে: তাদের উন্মুক্ত এআই মডেলগুলোর পরিবর্তনযোগ্যতা তাদের কয়েক দশকের গড়ে তোলা তথ্য ও সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। সহজ কথায়, একদলীয় এই শাসনব্যবস্থা হয়তো নিজেদের ধ্বংসের হাতিয়ার নিজেই তৈরি করছে।
পূর্ববর্তী যেকোনো সাম্রাজ্যিক প্রযুক্তির চেয়ে আলাদা হয়ে এআই হয়তো তার নিজের একটি ‘বিদ্রোহ’ তৈরি করতে পারে। ইতিমধ্যে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। উন্নত এআই মডেলগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে তাদের প্রকৌশলীরাও এখন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং 'ক্র্যাশ টেস্ট'
সব সাম্রাজ্যবাদী অস্ত্র প্রতিযোগিতা যে শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায় তা নয়, তবে নতুন কোনো প্রযুক্তির ওপর শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সংঘাতের আশঙ্কা অনেক বেশি থাকে। আজকের বিপদটি হলো—এআই আধিপত্যের এই দৌড়ে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা জয় করতে হলে তাদের চরম ও অসহনীয় মূল্য চোকাতে হবে।
আজকের দিনে বড় শক্তিগুলোর মধ্যে সম্ভাব্য যুদ্ধের দৃশ্যপট এবং আমেরিকান এআই সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি, দুটিই মূলত এক ও অভিন্ন। পুরো এআই ব্যবস্থার মূল চাবিকাঠি হচ্ছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
মার্কিন সর্বাধুনিক এআই মডেলগুলোর শ্রেষ্ঠত্ব এবং সাইবার অস্ত্র হিসেবে এদের সুপরিচিত ক্ষমতাকে পঙ্গু করে দিতে বেইজিংয়ের কেবল তাইওয়ান দখল করে নেওয়াই যথেষ্ট।
তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলে কে জিতল তা বড় কথা নয়, এটি উভয়ের জন্যই ধ্বংসাত্মক হবে। আসল চিন্তার বিষয় হলো—এআই অস্ত্র প্রতিযোগিতা এবং উভয় পরাশক্তির ওপর জমতে থাকা আর্থিক চাপ এমন একটি সংঘাতের সম্ভাবনাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।
এআই যুগের শ্রমবাজারের জন্য প্রস্তুতি কি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুরু হবেএআই ‘শাসনব্যবস্থায়’ ভূরাজনীতির টানাপোড়েনসাম্রাজ্যের ইতিহাস দুটি সম্ভাব্য বিকল্প পথ বা উত্তরণের উপায় নির্দেশ করে। যেকোনো সাম্রাজ্য—যার টিকে থাকা কেবল একটি একক এবং ঝুঁকিপূর্ণ প্রদেশের ওপর নির্ভর করে—সব সময়ই বিপদের মুখে থাকে। আজকের দিনে এর সমতুল্য বিষয় হলো উন্নত তাইওয়ানি চিপের ওপর আমেরিকার এই অতিরিক্ত নির্ভরতা।
যে দুষ্প্রাপ্যতা তাইওয়ানকে নিয়ে যুদ্ধের উপযোগী করে তোলে, সেই একই দুষ্প্রাপ্যতা তাইওয়ানের ওপর নির্ভরতা কমানোর দৌড়কেও ত্বরান্বিত করছে। ওয়াশিংটন যদি এই লক্ষ্য অর্জনে সফল হয়, তবে সেমিকন্ডাক্টরে তাইওয়ানের একচেটিয়া আধিপত্য ক্ষুণ্ন হবে এবং চীনের সামরিক অভিযানের যৌক্তিকতা দুর্বল হয়ে পড়বে।
অন্য বিকল্পটি হলো আজকের এআই সাম্রাজ্যগুলোর সেই চেষ্টা করা, যা অর্ধশতক আগে তাদের স্নায়ুযুদ্ধের পূর্বসূরিরা করেছিল। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ বলতেন ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ এবং আমেরিকান রাষ্ট্রনেতারা বলতেন ‘উত্তেজনা হ্রাস’। এআই অস্ত্র প্রতিযোগিতাকে সীমিত করার জন্যও চীন ও যুক্তরাষ্ট্রের একই ধরনের সমঝোতায় পৌঁছানো উচিত।
নিয়াল ফার্গুসন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো; লিসা ক্লাসেন অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ডক্টরেট গবেষক; এরিক শ্মিট গুগলের প্রাক্তন সিইও ও চেয়ার।
ফরেন এফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗