ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির পাশাপাশি চলমান শ্রমিক অসন্তোষ, সারসংকট ও এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।
আজ সোমবার জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সমস্যা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্যও নোটিশ দেওয়া হবে।
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
গঙ্গা চুক্তিসহ যেসব বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার জন্য ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ নাজিবুর রহমান। আর সারসংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য নোটিশ দেওয়া হয়েছে ৬৮ বিধিতে।
১৪৭ বিধিতে দেওয়া নোটিশ গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংসদে সাধারণ আলোচনা হয়। আলোচনার সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্পিকারের। নোটিশ গৃহীত হলে বিষয়টি নিয়ে সংসদে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।
১৪৭ বিধিতে দেওয়া নোটিশ গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংসদে সাধারণ আলোচনা হয়। আলোচনার সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্পিকারের। নোটিশ গৃহীত হলে বিষয়টি নিয়ে সংসদে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।
Source - www.prothomalo.com ↗