Bangladesh · 2026-11-09 21:50:21

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

লাক্সা নুডলস স্যুপের রেসিপি
উপকরণ
শুকনা মরিচ: ৭–৮টি

ধনেগুঁড়া: ১ চা-চামচ

পাপরিকা: আধা চা-চামচ

জিরাগুঁড়া: আধা চা-চামচ

হলুদগুঁড়া: আধা চা-চামচ

পেঁয়াজকুচি: ১ কাপ

লেমন গ্রাসের গোড়া (সাদা অংশ) কুচি: ১ কাপ

আদাকুচি: আধা কাপ

কাজুবাদাম: আধা কাপ

রসুনকুচি: ১ চা-চামচ

চিংড়ি পেস্ট: ২ টেবিল চামচ

বাদামতেল: আধা কাপ

মুরগির স্টক: ২ কাপ

সেদ্ধ মুরগির টুকরা: ১ কাপ

সেদ্ধ নুডলস: ২ কাপ

আদা: ১ চা-চামচ

রসুন: আধা চা-চামচ

লেমন গ্রাস: ১টি

টফু পাফ: ২ কাপ

নারকেল দুধ: ২ কাপ

ফিশ সস: ২ চা-চামচ

সয়া সস: ১ চা-চামচ

লেবুর রস: ২ চা-চামচ

তেল: আধা কাপ

ধনেপাতা ও ভাজা তিল: সাজানোর জন্য

প্রণালি
২ কাপ ফুটন্ত পানিতে শুকনো মরিচ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

গুঁড়া মসলা প্যানে অল্প আঁচে ভেজে নিন।

এবার বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই লাক্সা পেস্ট তৈরি।

একটি প্যানে তেল দিয়ে আদা, রসুন ও লেমন গ্রাসের টুকরা দিয়ে নাড়ুন।

এবার লাক্সা পেস্ট, মুরগির স্টক, নারকেল দুধ, ফিশ সস, সয়া সস দিয়ে দশ মিনিট ফুটিয়ে টফু পাফ ও লেবুর রস দিয়ে নেড়ে ঢেকে নামিয়ে রাখুন।

পরিবেশন বাটিতে সেদ্ধ নুডলস ও মুরগির টুকরো রেখে তার ওপর লাক্সা স্যুপ ঢেলে পছন্দমতো সাজিয়ে লাক্সা পেস্টের সঙ্গে পরিবেশন করুন।

সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন

Source - www.prothomalo.com ↗